back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে মাধবদীবাসীর সুবিধার্থে বেশকিছু উন্নয়নমূলক কাজ শুরু করছেন মেয়র।

kbctgbd
২২ সেপ্টেম্বর ২০২৩ ৪:৫৭ পূর্বাহ্ণ

মোঃ সালাহউদ্দিন আহমেদ:

নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভায় মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক এর একের পর এক উন্নয়ন মূলক কর্মকাণ্ডে একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে পরিচিতি পেয়েছে মাধবদী পৌরসভা। মাধবদী পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ও মাধবদী বাসীর সুবিধার্থে নতুন আরো বেশকিছু রাস্তার প্রসস্থকরন এবং আধুনিয়ানে কাজ শুরু করতে চলেছেন পৌরপিতা মেয়ের মোশাররফ হোসেন প্রধান মানিক। পৌরসভার ২ নং ওয়ার্ডের মাধবদী বাজার বড় মসজিদ থেকে রমনী কমিউনিটি সেন্টার হয়ে ছোট গদারচর কবরস্থান পর্যন্ত ১১ টি শাখা রোডসহ আরসিসি প্রসস্থ রাস্তা নির্মাণসহ সড়ক বাতি ও ড্রেন নির্মাণের কাজ। ১০ নং ওয়ার্ডের জে এন্ড জে টেক্সটাইল মিলের সামনে থেকে মদনগঞ্জ পুরাতন রেললাইন পর্যন্ত তিনটি শাখা রোড প্রসস্থ করন ড্রেন ও সড়ক বাতি নির্মাণের কাজ। ৩,৯ ও ৭ নং ওয়ার্ডের মাধবদী গরুর হাট থেকে তিথি টেক্সটাইল হয়ে নতুন বাজার পর্যন্ত ১০ টি শাখা রোডসহ প্রসস্থ করন ড্রেন ও সড়ক বাতি নির্মাণের কাজ। ১২ নং ওয়ার্ডে সূচনা টেক্সটাইল মোড় থেকে মদনগঞ্জ পুরাতন রেললাইন পর্যন্ত ৩ টি শাখা রোডসহ ড্রেন ও সড়ক বাতি নির্মাণ কাজ। ৩ ও ৯ নং ওয়ার্ডে নাতি মনিরের বাড়ির সামনে থেকে হাজী সাইজিং হয়ে হোসেন বাজার পর্যন্ত ৬ টি শাখা রোড প্রসস্থ করনসহ ড্রেন ও সড়ক বাতি নির্মাণ কাজ। ৭ নং ওয়ার্ডে আলগী নতুন বাজার থেকে ইসলামাবাদ ব্রীজ পর্যন্ত আরসিসি রাস্তা ড্রেন ও সড়ক বাতি নির্মাণ কাজ। ১১ নং ওয়ার্ডে বিনয় বাবুর বাড়ির সামনে থেকে পুরাতন রেললাইন পর্যন্ত ১ টি শাখা রোডসহ আরসিসি রাস্তা ড্রেন ও সড়ক বাতি নির্মান কাজ। ১২ ও ৯ নং ওয়ার্ডে কবিরের পুকুরের সামনে থেকে ৯ নং ব্রীজ পর্যন্ত আরসিসি রাস্তা ড্রেন ও সড়ক বাতি নির্মান কাজ হাতে নিয়েছেন পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় উল্লেখিত রাস্তা গুলোর সংস্কার চায় সাধারণ মানুষ এক্ষেত্রে মেয়রকে সার্বিক সহযোগিতা করার কথাও জানান স্থানীয়রা। পৌরপিতা মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী দিনের সপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে মাধবদী পৌরসভার এই উন্নয়ন মূলক কর্মকাণ্ড চলমান থাকবে। তিনি আরও বলেন মাধবদী পৌরসভার উন্নয়নে পৌরবাসী আনন্দিত ও খুশী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাধবদী থেকে নৌকাকে আবারও বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ ।

মোঃ সালাহউদ্দিন আহমেদ
নরসিংদী থেকে
০১৭১১৪৭২১৬১

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘ফার্মের মুরগি’ স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি...

আজ কেমন থাকবে আবহাওয়া?

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি...

রহস্যে মোড়া ফুটবলারের মৃত্যু, ৩ দিনেও মেলেনি কারণ

২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষে দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই...

৪ বছর পর ফের সৌদিতে হুতিদের হামলা

চার বছর ধরে কার্যত বহাল থাকা যুদ্ধবিরতি ভেঙে সৌদি...

জয়কে ‘অরিজিনাল চাবুক’ দিয়ে মারার হুমকি ওমর সানির!

উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়কে উদ্দেশ করে...

সর্বশেষ