back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের ভয়ের কারণ নেই: বিএমএসএফ

kbctgbd
১৪ সেপ্টেম্বর ২০২৩ ৩:০০ অপরাহ্ণ

সংবাদদাতা (কিশোরগঞ্জ)

সাইবার নিরাপত্তা আইন দেশের সাইবার সিকিউরিটির স্বার্থে সরকার গঠন করেছে। এ আইনটি দ্বারা দেশের ডিজিটাল সিস্টেমস,নেটওয়ার্ক ও তথ্যের নিরাপত্তা প্রদান এবং অনলাইন হুমকি থেকে দেশ, প্রতিষ্ঠান এবং জনগনকে রক্ষার জন্য সরকার আইনটি পাস করেছে। সাইবার নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের ভয় পাবার কোন কারণ নেই বলে দাবি করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর দুপুরে কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বিএমএসএফ’র জেলা কমিটির অভিষেক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে একথা বলেন। তিনি বলেন উন্নত দেশসমূহ যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন গুলোতে সাইবার নিরাপত্তায় বহু আগেই এ সংক্রান্ত আইন প্রণীত হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের মত এ আইনটি দ্বারা সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হবেনা দাবি করে তিনি বলেন, যদি এ আইন দ্বারা সাংবাদিকদের ক্ষতিগ্রস্ত করা হয় তবে আমরা মাঠে নামতে বাধ্য হবো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক ডা: সুলতানা রিজিয়া, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে নাসির খান, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মু. আ. লতিফ, বিএমএসএফ’র উপদেষ্টা যথাক্রমে নুরুল ইসলাম, ডা. আশরাফ উদ্দিন, ডা. জাভেদ ইকবাল , শরিফুল ইসলাম, নরসিংদী জেলা সভাপতি মোস্তাক আহমেদ, আরটিভি জেলা প্রতিনিধি আনম তানভীর হায়দার, সাপ্তাহিক শুরূক’র নির্বাহী সম্পাদক ও দৈনিক গণকণ্ঠের কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ সাইফুল্লাহ সাইফ অতিথি ছিলেন।

কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহা. ফজলুল রহমানের সভাপতিত্বে সভায় ঢাকা জেলা বিএমএসএফ’র উত্তরের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিরাজ, আজিজুল ইসলাম তালুকদার, কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি শহিদুল ইসলাম পলাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান , দপ্তর সম্পাদক মো: সুমন মিয়া, আবুবকর সিদ্দিক জুয়েল প্রমূখ বক্তব্য রাখেন।

কিশোরগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইবনে আব্দুল্লাহ শাহজাহানের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠান শুরু হয়। সভায় জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেছেন সাংবাদিকরা পুলিশের সোর্স নয়, সাংবাদিকরা তথ্য ভাণ্ডার। সাংবাদিক-পুলিশ মিলেমিশে কাজ করলে সমাজের নানা অসঙ্গতি নিরাময় করা সম্ভব বলে তিনি মন্তব্য করে নতুন কমিটিকে স্বাগত জানান।

সভা শেষে কালীবাড়ি মোড়ে সংগঠনের নতুন অফিস উদ্বোধন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

নির্মাতা রায়হান খানের কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়িয়েছেন...

গরমে অতিষ্ঠ মানুষ, তার ওপর দেশজুড়ে লোডশেডিং

গরম যত বাড়ছে, ততই বাড়ছে বিদ্যুতের সংকট। দিনে-রাতে রাজধানীসহ...

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ডোপ টেস্টে বেনজোডায়াজেপিনস ও অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন পজিটিভ আসায় পুলিশ সুপার...

মুসলিম ব্যক্তিগত আইনে বড় পরিবর্তনের পথে ভারত

ভারতের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শাসিত ২১টি রাজ্যে ২০২৯ সালের...

শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর...

সর্বশেষ