এম এ জুহাইর
স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব, জনপ্রিয় ইসলামি আলোচক লেখক ও খতীব শায়খ আহমাদুল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন তিনি। শারীরিক অবস্থা পর্যালোচনায় জরুরি ভিত্তিতে চিকিৎসকরা অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে। শায়খ আহমাদুল্লাহর অসুস্থতার কথা জানিয়ে দ্রুত তার সুস্থতা কামনা করা হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) এই ইসলামি আলোচকের পেজে এক পোস্টের মাধ্যমে জানানো হয়- ‘আপনারা জানেন, শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ) বেশ কিছুদিন ধরে অসুস্থ। মাঝখানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকগণ জরুরি ভিত্তিতে একটি অপারেশন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।


