back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি-বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ

আগামী বছরের হজকে সামনে রেখে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নতুন হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি হজযাত্রীদের জন্য বিমান ভাড়া আগের বছরের তুলনায় ৩৭ হাজার টাকা কমানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) নতুন হজ প্যাকেজের বিস্তারিত তুলে ধরেন।

ধর্মমন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ-১ এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এই প্যাকেজে মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে এক থেকে ১ দশমিক ৪ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২–এ তাঁবু বরাদ্দ দেওয়া হবে।

এছাড়া মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। হজযাত্রীদের সৌদি আরবে অবস্থানকাল সাধারণত ৩৫ থেকে ৪০ দিন হবে। অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেড ও স্বল্পমেয়াদি (শর্ট) প্যাকেজ সুবিধাও নেওয়া যাবে।

অন্যদিকে, সরকারি ব্যবস্থাপনার সাশ্রয়ী হজ প্যাকেজ-২ এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরীফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫–এ তাঁবু বরাদ্দ দেওয়া হবে। মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের নীতিমালা অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে।

এছাড়া বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। এই প্যাকেজে মক্কায় হারাম শরীফ থেকে সর্বোচ্চ তিন কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে এক কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা রাখতে হবে। এক কক্ষে সর্বোচ্চ ছয়জন হজযাত্রী থাকতে পারবেন।

মিনায় জোন-৫–এ তাঁবু বরাদ্দ থাকবে এবং মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা ও খাবার নিশ্চিত করতে হবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সালাওয়াত বাসের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক।

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করার পাশাপাশি ব্যয় সহনীয় রাখতে সরকার নতুন প্যাকেজগুলো প্রণয়ন করেছে। বিমান ভাড়া কমানোর ফলে হজযাত্রীদের সামগ্রিক ব্যয়ও কিছুটা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সমুদ্রের গভীরে মিলল বিপুল স্বর্ণ-রূপার ভান্ডার

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল এক খনিজ ভাণ্ডারের সন্ধান পেয়েছেন...

অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ...

গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ৩৬ ঘণ্টা পর ফেরত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দেরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক...

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

সর্বশেষ