back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী এলাকায় লিফলেট বিতরণ সিরাজগঞ্জ-৩ আসনে ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী নজরুল হাসান মানিককে এমপি হিসেবে দেখতে চায় সর্বস্তরের জনগণ।

kbctgbd
৩০ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৫ পূর্বাহ্ণ

সাব্বির মির্জা, (সিরাজগঞ্জ)

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) আসনে বর্তমান আওয়ামীলীগ সরকারের ১৫ বছরের উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং দিন রাত নৌকার পক্ষে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করে নির্বাচনী মাঠ চোষে বেড়াচ্ছেন চলনবিল তথা রায়গঞ্জ-তাড়াশের কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী নজরুল হাসান মানিক (অব:)। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন হাট-বাজারে রাস্তা- ঘাটে দোকানে, চা-স্টলে, রিক্সা-ভ্যান ও অটোচালকসহ সাধারণ জনগণের সাথে পথ সভা ও শুভেচ্ছা বিনিময় করছেন।
এ ছাড়া তিনি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সারা ফেলেছেন। তিনি নির্বাচনী এলাকায় দিন-রাত দলীয় তৃনমূলের নেতা-কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশে অংশ গ্রহন করে নেতাকর্মীদের উজ্জীবিত করছেন। ইতিমধ্যেই তিনি দলমত নির্বিশেষে সকল মানুষের মনে জায়গা করে নিয়েছেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনয়নন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী নজরুল হাসান মানিক (অব:)’র বিকল্প দেখছেন না তৃণমূলের নেতা-কর্মীরা। তাই রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষ এ আসনে ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী নজরুল হাসান মানিককে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দিতে তাঁর প্রয়োজনীয়তা উল্লেখ করে এলাকায় লিফলেট বিতরণ করেছেন।
লিফলেটে নেতা-কর্মীরা উল্লেখ করেছেন, ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী নজরুল হাসান মানিক ছাত্র জীবন থেকেই জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে কাজ করেছেন। তাছাড়া তিনি চাকুরী জীবন থেকে অবসর নেয়ার পর জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রেখে বাংলাদেশ আওয়ামীলীগে আবারও সক্রিয় হন। ফলে তিনি দীর্ঘ ৭ বছর বাংলাদেশ আ’লীগ পাবনা পৌর শাখার উপদেষ্টা মন্ডলীর দায়িত্ব পালন করেন।

বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী নজরুল হাসান মানিককে ঢাকা পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব ভার দেন। সেখানেও তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় পরবর্তিতে আবারও ২০১৫ সালে আরো ২ বছরের জন্য ওই পদে বহাল রাখেন। এ সময় রাজধানী ঢাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নসহ আমূল পরিবর্তন করে অভূতপুর্ব উন্নয়ন সাধন করে প্রশংসিত হয়েছেন। এ ছাড়াও তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎ পৌছিয়ে দেবার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং ইহার অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সমন্বয় করে ২০১৮ ইং সালের মধ্যেই তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গায় শতভাগ বিদ্যুতের আওতায় আনার জন্য সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁর প্রচেষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমে সারা দেশে বিদ্যুতায়নের ফলে সরকারের ভাবমূর্তি আরো উজ্বল হয়ে ওঠে।
পাশাপাশি ব্রিগেডিয়ার নজরুল নির্বাচনী এলাকায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সংগে সক্রিয়ভাবে কাজ করে প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক অবদান রাখেন। তিনি সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের একজন কর্মী হিসেবে তাঁর কাজ চলমান রেখেছেন। তিনি তাঁর নিজ এলাকায় যুবকদের আত্ম-নির্ভরশীল ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার জন্য নাজাতুল্লাহ্-আয়শা মেমোরিয়াল টেকনিক্যাল স্কুল ও কলেজ নামে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। পাশাপাশি তিনি নৃগোষ্ঠি সম্প্রদায়ের আর্থিক ও সামাজিক উন্নয়নে সহযোগীতা করা এবং এলাকার ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ গ্রহন ও সার্বিক সহযোগীতা করে আসছেন। তিনি সৎ অত্যান্ত পরিশ্রমী,বুদ্ধিমান, বিনয়ী, সত্যবাদী, বিশ্বাসী ও পরোপকারী। মূলতঃ তিনি মানুষের সাথে অত্যন্ত মানবিক, আন্তরিক ও ভালোবাসার পাত্র।

আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী নজরুল হাসান মানিক (অবঃ) সিরাজগঞ্জ-৩ আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তিনি তাঁর পরিকল্পনার কথা প্রতিনিধির কাছে ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচিত হলে বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে বাস্তবায়নের মাধ্যমে জনগণের সেবা করা। রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গাকে স্মার্ট বাংলাদেশের আওতায় আনা। স্মার্ট নাগরিক,,স্মার্ট সমাজ,স্মার্ট অর্থনীতি ও সরকার। তাছাড়া তিনি বলেন, সমাজ থেকে দূর্নীতি, দরিদ্র ও মাদক দূর করে স্মাটৃ সমাজ ব্যবস্থা গড়ে তোলা। এলাকার চাহিদা অনুযায়ী রাস্তা-ঘাট, ব্রিজ- কালভার্টসহ অবকাঠামো নির্মান ও সংস্কার করা। চলনবিল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা। ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে সরকারী ও বেসরকারী সহযোগীতার উদ্যোগ নেয়া। তাড়াশ মহিষলুটি ও রায়গঞ্জ মৎস্য আড়তকে আধুনিকরণ করা। চলনবিল পর্যটন কেন্দ্র, এলাকায় কৃষি ও পণ্যভিত্তিকশিল্পনগরী স্থাপন, মিনি স্টেডিয়াম স্থাপন, নির্বাচনী এলাকায় সুসম উন্নয়ন নিশ্চিত করা, আমার গ্রাম – আমার শহর,প্রতিটি গ্রামে নগর সুবিধা নিশ্চিত করা সহ টেকসই উন্নয়ন অব্যহত রাখা।
তাই জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনকে ধরে রাখতে ব্রিগেডিয়ার নজরুল হাসান মানিকের কোন বিকল্প নেই এমনটাই দাবী জানালেন এলাকার সর্বস্তরের সাধারন জনগণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশজুড়ে বিক্ষোভ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়া,...

১ আগস্ট থেকে শুরু টাইফয়েড টিকাদান, কারা পাবে

দেশের শিশুদের টাইফয়েড জ্বর থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে...

‘এদের খুঁটির জোর কোথায়? প্রশ্ন জামায়াত আমিরের 

চট্টগ্রাম নগরীর একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও...

‘ফার্মের মুরগি’ স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি...

আজ কেমন থাকবে আবহাওয়া?

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি...

সর্বশেষ