back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ ৬ শাহজাদপুরের সাবেক এমপি চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী পুলিশের হাতে আটক। 

kbctgbd
১০ ফেব্রুয়ারি ২০২৫ ৪:৩০ পূর্বাহ্ণ

মোঃ নাঈম উদ্দিন সিরাজী, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ জেলা:

গাজীপুরের শ্রীপুর থেকে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোছনা খনমকে আটক করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, বৈষম্যবিরোধী ছাত্রদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, চয়ন ইসলাম গত দুই মাস ধরে ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন। বাড়িটির মালিক হিসেবে আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলামের নাম উঠে এসেছে। পুলিশ জানায়, আটকের পর চয়ন ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার স্ত্রীর ভূমিকা সম্পর্কেও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, চয়ন ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল, যার মধ্যে চাঁদাবাজি, রাজনৈতিক সহিংসতা এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

চয়ন ইসলামের আটকের খবরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্বস্তি নেমে এসেছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছিলেন। বিশেষ করে গত বছরের ৪ আগস্ট ছাত্র আন্দোলন দমনে তার ভূমিকা বিতর্কিত ছিল। অভিযোগ রয়েছে, তিনি নিজ বাসায় ছাত্র জনতার ওপর হামলাকারীদের জন্য খাবারের আয়োজন করেছিলেন এবং তাদের উৎসাহিত করেছিলেন।

শাহজাদপুরের একাধিক বাসিন্দা জানিয়েছেন, চয়ন ইসলাম ও তার বড় বোন সাবেক সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা এই এলাকায় চাঁদাবাজির এক বিশাল নেটওয়ার্ক পরিচালনা করতেন। তাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, ভয়ভীতি প্রদর্শন এবং প্রভাব খাটিয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের অভিযোগ দীর্ঘদিনের।

মেরিনা জাহান কবিতার গ্রেপ্তারের দাবি.শুধু চয়ন ইসলাম নয়, তার বড় বোন মেরিনা জাহান কবিতার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। তারা দাবি করছেন, মেরিনা জাহান কবিতাও অনৈতিক উপায়ে ক্ষমতা ধরে রেখেছিলেন এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের একাধিক অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, মেরিনা জাহান কবিতা সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। স্থানীয়দের অভিযোগ, অবৈধ নির্বাচনে ক্ষমতায় আসার পর তিনি অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হন।

শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, চয়ন ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চয়ন ইসলামের গ্রেপ্তার রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ দীর্ঘদিন ধরে উঠছিল, সেগুলোর বিচার কীভাবে হয়, তা এখন সময়ই বলে দেবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশজুড়ে বিক্ষোভ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়া,...

১ আগস্ট থেকে শুরু টাইফয়েড টিকাদান, কারা পাবে

দেশের শিশুদের টাইফয়েড জ্বর থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে...

‘এদের খুঁটির জোর কোথায়? প্রশ্ন জামায়াত আমিরের 

চট্টগ্রাম নগরীর একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও...

‘ফার্মের মুরগি’ স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি...

আজ কেমন থাকবে আবহাওয়া?

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি...

সর্বশেষ