দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসা (ইএ-৩) নিহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) কর্তব্যরত অবস্থায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ নৌবাহিনী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বাহিনীর পক্ষ থেকে ট্রোম্যান খীসার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে ট্রোম্যান খীসার আত্মত্যাগ বাংলাদেশের শান্তিরক্ষীদের গৌরবময় অবদানের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
আরু|



