back to top

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরও ১৯ আধুনিক কোচ পাচ্ছে বাংলাদেশ রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক
১২ আগস্ট ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে (আরসিএফ) তৈরি করা হয়েছে ১৯টি আধুনিক এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচ। 

বুধবার (১২ আগস্ট) প্রথম রেকটি আনুষ্ঠানিকভাবে রোল আউট করার কথা রয়েছে। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম রেকে থাকছে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কার, ১১টি নন-এসি চেয়ার কার এবং দুটি পাওয়ার কার। বাংলাদেশ রেলওয়ের যাত্রীদের চাহিদা ও দেশের রেল পরিচালনা ব্যবস্থার কথা বিবেচনায় নিয়ে বিশেষভাবে এসব কোচের নকশা ও সরঞ্জামে পরিবর্তন আনা হয়েছে।

যাত্রীদের আরামের জন্য কোচগুলোতে বিশেষ ধরনের রিক্লাইনিং চেয়ার ব্যবহার করা হয়েছে। এসব চেয়ারে একাধিক অবস্থানে হেলানোর সুবিধার পাশাপাশি স্টেইনলেস স্টিলের আর্মরেস্ট ও ফুটরেস্ট রাখা হয়েছে।

নিরাপত্তা ও যাত্রীসেবায়ও রয়েছে বেশ কিছু আধুনিক সুবিধা। কোচগুলোতে সমন্বিত সিসিটিভি নজরদারি ব্যবস্থা, যাত্রী অ্যালার্ম সিস্টেম, আংশিক খোলা যায় এমন জানালা, শিশু পরিচর্যা কক্ষ এবং নামাজের কক্ষ রাখা হয়েছে। এসি কোচে ফ্যানের ব্যবস্থাও রয়েছে।

বাংলাদেশের বিশেষ পরিচালন পরিস্থিতি বিবেচনায় কোচগুলোর ছাদও শক্তিশালী করা হয়েছে। ব্যস্ত সময়ে যাত্রীরা ছাদে ওঠার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে অতিরিক্ত চাপ সহ্য করার বিষয়টি মাথায় রেখেই এ কাঠামোগত পরিবর্তন করা হয়েছে।

প্রযুক্তিগত দিক থেকেও কোচগুলোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে। দুর্ঘটনায় যাত্রীদের নিরাপত্তা বাড়াতে ইউরোপীয় মানদণ্ড EN 15227 অনুযায়ী ‘ক্র্যাশওয়ার্দি ডিজাইন’ যুক্ত করা হয়েছে। এর জন্য কোচের বডি শেল কাঠামো নতুনভাবে নকশা করা হয়েছে।

এ ছাড়া, বাংলাদেশের রেলব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখতে কোচগুলোর বৈদ্যুতিক ব্যবস্থা ৪১৫ ভোল্ট অপারেশনের জন্য তৈরি করা হয়েছে। ভারতের প্রচলিত রেল কোচে যেখানে ৭৫০ ভোল্টের ব্যবস্থা ব্যবহৃত হয়, সেখানে বাংলাদেশে সরবরাহের জন্য তৈরি কোচে ভিন্ন এই বৈদ্যুতিক ব্যবস্থা রাখা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভারতের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরির সহযোগিতা শুরু হয় ২০১৫-১৬ সালে। ওই সময়ে বাংলাদেশকে ১২০টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করা হয়েছিল। এর ধারাবাহিকতায় ২০২৪ সালে রাইটসের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিকে আরও ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ তৈরির দায়িত্ব দেয়। সাতটি ভিন্ন ভ্যারিয়েন্টে এসব কোচ সরবরাহ করা হবে।

অর্থাৎ, নতুন ১৯ কোচ শুধু নতুন রেলবগি নয় বাংলাদেশের যাত্রীদের আরাম, নিরাপত্তা ও স্থানীয় পরিচালন ব্যবস্থাকে বিবেচনায় নিয়ে বিশেষভাবে তৈরি করা হয়েছে। প্রথম রেকটি রোল আউটের পর ধাপে ধাপে এসব কোচ বাংলাদেশে পৌঁছানোর প্রক্রিয়া এগোবে।

আরু|খব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি’

নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি...

ইউসিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা...

সিলেটে এক বাসা থেকে ৩ জনের গলাকাটা লাশ উদ্ধার

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে...

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে নতুন বার্তা তথ্যমন্ত্রীর

আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়া...

আ.লীগের ফৌজিয়া এখন বিএনপিতে!

একসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটিতে থাকা সৈয়দা ফৌজিয়া হোসেনকে...

সর্বশেষ