back to top

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আর কারও তাবেদারি চলবে না: ভূমি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
৭ আগস্ট ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা শেখ হাসিনাকে পাশের দেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানোর অভিযোগ এনে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, “বাংলাদেশে আর কারও তাবেদারি চলবে না, কারও খবরদারি চলবে না। নতুন বাংলাদেশ চলবে একটি নীতির ওপর_সবার আগে বাংলাদেশ।”

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত ‘ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

বক্তব্যে মীর হেলাল বলেন, দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের ওপর গুম, হত্যা, নির্যাতন ও মিথ্যা মামলার মাধ্যমে দমন-পীড়ন চালানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল সেই দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের লক্ষ্য কোনো ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসানো নয়; বরং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা। তিনি দাবি করেন, সম্প্রতি ভারতে অবস্থান করে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছে।

গণঅভ্যুত্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তার মতে, এই আন্দোলনের প্রকৃত মালিক বাংলাদেশের জনগণ।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, দেশে ফিরে তাকে প্রচলিত আইনের আওতায় বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

তিনি দাবি করেন, কোনো বিশেষ আদালত নয়, বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী বিচার হবে এবং আদালতে অভিযোগ প্রমাণিত হলে আইনের বিধান অনুযায়ী শাস্তি কার্যকর হবে।

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে মীর হেলাল বলেন, অতীত সরকারের সুবিধাভোগীদের অনেকেই দেশ ছেড়ে চলে গেছেন।

তার দাবি, এসব কারণে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী বর্তমানে কঠিন পরিস্থিতিতে রয়েছেন এবং তাদের আবার মাঠে নামানোর আশা বাস্তবসম্মত নয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

আরু||খব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

জি-টু-জি চুক্তিতে এলএনজি আমদানির অনুমোদন

দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর...

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আইনমন্ত্রীর কড়া বার্তা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা...

শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে নতুন টানাপোড়েন

আন্তর্জাতিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাট এর এক প্রতিবেদনে বলা হয়েছে,...

ছেলে থিয়াগোর বার্সায় যাওয়া নিয়ে মুখ খুললেন মেসি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি তার বড় ছেলে থিয়াগো মেসিকে...

৩০০ দিনে ৩০০ শিশু নিহত

গাজা উপত্যকায় গত ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু নিহত...

সর্বশেষ