back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ দিনের অভিযানে রাঙামাটিতে পুলিশের জালে ২৯ জন

নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১:২৯ অপরাহ্ণ

রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করেছে পুলিশ। সর্বশেষ অভিযানে ১১ জন মাদক কারবারি ও ৭ জন মাদকসেবীসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, এ নিয়ে গত পাঁচ দিনের অভিযানে রাঙামাটিতে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সর্বশেষ অভিযানে মাদক কারবারি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে আবদুর রহমান (৩৫), মো. নুর নবী (৩৭), মো. মানিক উদ্দীন (২৫), মো. সৌরভ (১৯), কাঞ্চন মজুমদার (৩৫), রঞ্জিত বড়ুয়া (৫৫), আল আমিন ব্যাপারি (৩২), মিজান (৩৩), মো. ইয়াছিন (৩৫), নুর মোহাম্মদ (১৯) ও মো. মামুনকে (২৫)।

এ ছাড়া মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে পূর্ণ প্রিয় চাকমা (২৬), লিটন চাকমা (২৭), অদিব ত্রিপুরা (৩০), মংকিউ রোয়াজা (২৮), দয়াল মনি চাকমা (৩৫), মোহাম্মদ সাগর (১৯) ও মো. আরিফকে (২৩)।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের দাবি, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে...

‘এরপর কী?’এই প্রশ্নেই এআই ড্রামার ফাঁদে দর্শক

ফেসবুক খুললেই এখন চোখে পড়ছে ছোট ছোট ড্রামা। কয়েক...

টেকনাফে মানবপাচারের প্রস্তুতি, উদ্ধার ১৫ জন

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-পুরুষসহ...

একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প 

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন...

‘দুদককে রাজনৈতিক অস্ত্র বানানোর চেষ্টা চলছে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...

সর্বশেষ