back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর চূড়ান্ত পর্ব

নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৬ ৯:৫৮ পূর্বাহ্ণ

দেশব্যাপী প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্য নিয়ে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। 

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্টের উদ্বোধনের মাধ্যমে এই প্রতিযোগিতার পর্দা উঠবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই হওয়া প্রতিযোগীরা অংশ নিচ্ছে। ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

এবারের আসরে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার এবং মার্শাল আর্টস—মোট আটটি ডিসিপ্লিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে সাঁতারের পাশাপাশি কাবাডি ও ক্রিকেট ইভেন্টের খেলাও মাঠে গড়াবে।

প্রতিযোগিতাগুলো রাজধানীর বিভিন্ন ক্রীড়া ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এবং বাংলাদেশ দাবা ফেডারেশন প্রাঙ্গণ।

এরই মধ্যে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সোমবার ক্রিকেট ইভেন্টের খেলা শুরু হয়েছে। বৃষ্টির কারণে নির্ধারিত ম্যাচগুলো মাঠে গড়াতে না পারায় টসের মাধ্যমে ফল নির্ধারণ করা হয়। বালক বিভাগে চট্টগ্রাম অঞ্চলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে রংপুর অঞ্চল। অন্য ম্যাচে খুলনা অঞ্চলকে হারিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করে ঢাকা অঞ্চল।

অন্যদিকে বালিকা বিভাগেও টসের মাধ্যমে ফল নির্ধারিত হয়। সেখানে রংপুর অঞ্চলকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় চট্টগ্রাম অঞ্চল। আগামী ২২ জুলাই কোয়ার্টার ফাইনালে সিলেট অঞ্চলের মুখোমুখি হবে তারা।

আগামী ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ