back to top

বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনা শহরের জয়ের বাজার মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ২৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে শহরের মগড়া নদীর মোক্তারপাড়া সেতু সংলগ্ন স্মৃতিস্তম্ভটিতে দুর্বৃত্তরা আগুন দেয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে স্মৃতিস্তম্ভে আগুন জ্বলছে। আগুন লাগানোর পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে যেতে দেখা যায়। এ সময় ভিডিওতে উপস্থিত কয়েকজনকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্মৃতিস্তম্ভে আগুন লাগানোর পোড়া দাগ দেখা যায়।

স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, সকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেরোসিনজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে স্মৃতিস্তম্ভে আগুন লাগানো হয়েছিল। তবে স্মৃতিস্তম্ভটি স্টিলের তৈরি হওয়ায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, ঘটনার ভিডিও ফুটেজ পুলিশ পর্যালোচনা করছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ঘটনার পেছনের কারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আমাজনের হৃদয়ে বিশ্বকাপের রঙ

বিশ্ব ফুটবলে তারকা ফুটবলার জন্ম দেওয়ার দেশ ব্রাজিল। অভাব-অনটনের...

বাবার বুকে ফিরলেন ২৭ বছরের বিচ্ছিন্ন সন্তান

২৭ বছরের দীর্ঘ এক অপেক্ষার অবসান। যে বাবার নামের...

৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের পথে

দীর্ঘদিন ধরে তীব্র আর্থিক সংকটে থাকা পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক...

বাংলাদেশে চালু হলো ‘মুন অ্যালার্ট’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বা মেসেঞ্জার খুললেই ইদানীং অনেকের ফোনে...

কেমন কাটবে আপনার দিন?

আজ ১০ জুন, বুধবার। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনটি মিথুন...

সর্বশেষ