back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা, জেদ্দা ও তায়েফে রেড অ্যালার্ট জারি

নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৬ ৮:৪৭ পূর্বাহ্ণ

হুথিদের ক্রমবর্ধমান হামলার আশঙ্কায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ তিন শহর মক্কা, তায়েফ ও জেদ্দায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষের জারি করা এ সতর্কতায় বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। খবর আনাদুলো এজেন্সির।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম ফর ইমার্জেন্সিজের মাধ্যমে এসব সতর্কতা জারি করা হয়েছে। তবে ঠিক কী ধরনের বিপদের আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি।

সতর্কবার্তায় আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পাশাপাশি দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। সম্ভব হলে ভবনের ভেতরে জানালা থেকে দূরের কোনো কক্ষে অবস্থান করতে এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত সেখানেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া খোলা জায়গা, জানালা, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে সিভিল ডিফেন্স। বাইরে থাকা ব্যক্তিদের নিকটস্থ ভবনে প্রবেশ অথবা শক্ত কোনো স্থাপনার আড়ালে আশ্রয় নিতে বলা হয়েছে।

গাড়িচালকদের সতর্কতা পাওয়ার পর সেতু ও উঁচু ভবন থেকে দূরে নিরাপদ স্থানে গাড়ি থামানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জনসমাগম ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার এবং সরকারি চ্যানেলে দেওয়া পরবর্তী নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বেড়েছে। গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে হুথিদের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এর জবাবে সৌদি বাহিনীও ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

৯ লাখ ৯৫ হাজার শিক্ষার্থীর অপেক্ষার অবসান আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল...

রাতের আঁধারে ঢাবিতে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা...

চট্টগ্রামে ডেঙ্গুর ছোবল, একদিনে আক্রান্ত ৮৬

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন...

২২ দিন ইলিশ আহরণ বন্ধ, নজরদারিতে বাজার-আড়ত

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ধরা ৫০৮, উদ্ধার নানা আলামত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

সর্বশেষ