back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিম ব্যক্তিগত আইনে বড় পরিবর্তনের পথে ভারত

নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৬ ১:৪১ অপরাহ্ণ

ভারতের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শাসিত ২১টি রাজ্যে ২০২৯ সালের আগেই অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি চালুর ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

রোববার মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ পরিকল্পনার কথা জানান।

অমিত শাহ বলেন, কয়েকটি রাজ্যে ইতোমধ্যে ইউসিসি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শাসিত ২১টি রাজ্যে এটি বাস্তবায়ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অভিন্ন দেওয়ানি বিধির আওতায় ধর্মভেদে আলাদা ব্যক্তিগত আইনের পরিবর্তে বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তকসহ বিভিন্ন দেওয়ানি বিষয়ে অভিন্ন নিয়ম চালুর কথা বলা হয়েছে।

উত্তরাখণ্ডে ২০২৫ সালের ২৭ জানুয়ারি থেকে ইউসিসি কার্যকর রয়েছে। ২০২৬ সালে গুজরাট ও আসামও ইউসিসি-সংক্রান্ত আইন পাস করেছে।

তবে এই উদ্যোগকে ঘিরে ভারতে রাজনৈতিক ও সামাজিক বিতর্কও রয়েছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে অভিন্ন আইন চালু হলে তাদের প্রচলিত ব্যক্তিগত আইনের কিছু বিধান পরিবর্তিত হতে পারে।

অন্যদিকে, ইউসিসির সমর্থকদের বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধি সব নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করবে। এর মাধ্যমে বহুবিবাহ নিষিদ্ধ করা, উত্তরাধিকারে নারী-পুরুষের সমতা এবং বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে অভিন্ন আইনি কাঠামো তৈরির মতো পরিবর্তন আসতে পারে।

ভারতে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ২০ কোটির বেশি। ফলে ব্যক্তিগত আইন পরিবর্তনের যেকোনো উদ্যোগ দেশটির বিশাল মুসলিম জনগোষ্ঠীর ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সব মিলিয়ে, ২০২৯ সালের আগেই ২১টি এনডিএ-শাসিত রাজ্যে ইউসিসি বাস্তবায়নের অমিত শাহের ঘোষণা ভারতের ধর্মীয় ব্যক্তিগত আইন ও নাগরিক অধিকার নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ডোপ টেস্টে বেনজোডায়াজেপিনস ও অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন পজিটিভ আসায় পুলিশ সুপার...

শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর...

তেলের দাম বাড়তেই স্বর্ণের বাজারে পতন

জ্বালানি তেলের দাম বাড়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে।...

আমিরাতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা...

হামলার পরও একা বাঁধন? দেশে ফিরে টিম নিয়ে যা বললেন অভিনেত্রী

ইতালিতে হামলার শিকার হয়ে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী...

সর্বশেষ