back to top

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের হুঙ্কার: হেলিকপ্টার ভূপাতিত করল ইরান

নিজস্ব প্রতিবেদক
৯ জুন ২০২৬ ৫:১৯ অপরাহ্ণ
ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি হামলার কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমাদের সামরিক বাহিনী আমাকে নিশ্চিত করেছে যে, গত রাতে হরমুজ প্রণালিতে টহলরত আমাদের একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান। হেলিকপ্টারটিতে দুইজন পাইলট ছিলেন। সৌভাগ্যবশত, তারা দুজনই নিরাপদ ও অক্ষত রয়েছেন। তবে, এই অনাকাঙ্ক্ষিত হামলার জবাব দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য এখন অপরিহার্য হয়ে পড়েছে।”

মার্কিন কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর একটি চালকবিহীন উদ্ধারকারী নৌযান দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই ক্রু সদস্যকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। বর্তমানে তারা শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছে সামরিক সূত্র।

বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে এটিই প্রথম কোনো অ্যাপাচি হেলিকপ্টার হারানোর ঘটনা। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের পারদ আরও বাড়বে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এ ঘটনার পর হোয়াইট হাউস বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আর কোনো বিস্তারিত বিবৃতি এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ভিডিও! গ্রেপ্তার বাংলাদেশি শিক্ষক 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও...

মিরসরাইয়ে অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ...

কুয়েতে স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রি, ৫ বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতে স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশি প্রবাসীকে...

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় ঢালিউডের জনপ্রিয়...

দেশ ছেড়েছেন ‘কোটি টাকা ঘুষ চাওয়া’ আলোচিত সেই প্রসিকিউটর

এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে আলোচনায় আসা আন্তর্জাতিক...

সর্বশেষ