back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিনামুল্যে চিকিৎসা ক্যাম্প ও শিক্ষা উপকরন বিতরণ

kbctgbd
১৭ নভেম্বর ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

পাহাড়ে মানবিক কর্মকান্ডের ধারাবাহিকতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরন বিতরণ করেছে সেনাবাহিনী। গুইমারা সেনা রিজিয়নের তত্ত্বাবধানে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে ছয় শতাধিক মানুষকে চিকিৎসা এ সেবা ও বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়। এসময় দুইজন অসহায় ব্যাক্তিকে চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

একই সময় নতুনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং খেলাধূলার সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (১৫ নভেম্বর) সকালের দিকে নতুনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি। এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো.মুরাদ হোসাইন ও মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক’র নেতৃত্বে চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা দেন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার শামিলাহ আজমাত নাবিরা এবং বেসরকারী দন্ত চিকিৎসক কাজী মো. সালাহ উদ্দিন শাকিল।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, সেনাবাহিনী মানবিক দায়িত্ববোধ থেকে চিকিৎসা বঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে কাজ করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় চিকিৎসাবঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য সেবার পাশাপাশি পাহাড়ের শিক্ষা বিস্তারেও সেনাবাহিনী সবসময় সাধারন মানুষের পাশে ছিল ও থাকবে।

মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা পেয়ে সেনাবাহিনীর ১৫ ফিল্ড আর্টিলারির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সুবিধাভোগী মানুষ। চিকিৎসা সেবা ও বিনামুল্যে ঔষধ পেয়ে আপ্লুত বয়োবৃদ্ধ অনিল বিকাশ বলেন, অনেকদিন ধরে টাকার অভাবে চিকিৎসা ও ঔষধ কিনতে পারিনি। মো. কালা মিয়া বলেন, সেনাবাহিনী আমাকে চিকিৎসার পাশাপাশি ঔষধ দিয়েছে।

মাটিরাঙ্গা জোনের এরকম মানবিক কার্যক্রম সাধারন জনগনের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে মন্তব্য করে মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলী বলেন, সেনাবাহিনী সবসময়ই তাদের মানবিক কর্মকান্ড নিয়ে সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকের চিকিৎসা ক্যাম্প তারই বহি:প্রকাশ।

দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে ৩২৬ জন পাহাড়ি ও ২৭৮ জন বাঙালি নারী-পুরুষকে চিকিৎসা ও বিনামূল্যে ঔষদ প্রদান ছাড়াও দুইজন অসহায় ব্যাক্তিকে চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা মানবিক সহায়তা তুলে দেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে ডেঙ্গুর ছোবল, একদিনে আক্রান্ত ৮৬

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন...

২২ দিন ইলিশ আহরণ বন্ধ, নজরদারিতে বাজার-আড়ত

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ধরা ৫০৮, উদ্ধার নানা আলামত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

কাশ্মীরে ১০০ দিনের বেশি ইন্টারনেট বন্ধ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে টানা ১০০ দিনেরও বেশি সময় ধরে...

মীরসরাই সীমান্তে চোরাচালানের ৬ ভারতীয় গরু জব্দ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি ভারতীয়...

সর্বশেষ