back to top

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ১৮ বছরেই না ফেরার দেশে ‘কং’খ্যাত নায়িকা

নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ

হলিউডের উদীয়মান বধির অভিনেত্রী কাইলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মাত্র ১৮ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। ‘গডজিলা ভার্সেস কং’ (Godzilla vs. Kong) সিনেমায় ইভা চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে দর্শকদের নজর কেড়েছিলেন।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডরিক কাউন্টি শেরিফ কার্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২১ জুলাই) ভোর প্রায় ৩টার দিকে ইজামসভিল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কাইলিকে বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় কাইলিকে এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথেই তার মৃত্যু হয়। গাড়ির চালকসহ অপর দুই আরোহী আহত হলেও তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

জন্মগতভাবে বধির কাইলি আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ (ASL) ব্যবহার করে যোগাযোগ করতেন। তার পরিবারের সদস্যরাও বধির। অভিনয়ের পাশাপাশি তিনি বধির সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ও অন্তর্ভুক্তিমূলক বিনোদন জগত গড়ে তোলার পক্ষে সক্রিয় ছিলেন।

মেয়ের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দেন তার বাবা জোশুয়া হটল।

তিনি জানান, কাইলির মা ও চার ভাই-বোন এই শোকে ভেঙে পড়েছেন এবং পরিবারের সবাই একসঙ্গে শোক পালন করছেন।

সবচেয়ে আলোচিত বিষয় হলো, মেয়েকে হারানোর গভীর বেদনার মধ্যেও দুর্ঘটনায় জড়িত ১৯ বছর বয়সী চালককে ক্ষমা করে দিয়েছেন জোশুয়া হটল।

তিনি বলেন, “আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই দুর্ঘটনাকে তোমার বাকি জীবন নষ্ট করতে দিও না।”

কাইলির অকালপ্রয়াণে সহকর্মী, ভক্ত ও বধির সম্প্রদায়ের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন। অনেকেই তাকে হলিউডে বধির শিল্পীদের জন্য অনুপ্রেরণার প্রতীক হিসেবে স্মরণ করছেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

এলপিএল থেকে সরে দাঁড়ালেন তাসকিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ চলমান লঙ্কা...

পারেদেসের ‘লাল কার্ড’ বাতিল করল ফিফা

বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের শিরোপা জয়ের পর মাঠে দুই...

চট্টগ্রামে ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি ধরা

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে আটটি পৃথক মামলার...

হামের সংক্রমণে বিশ্বে শীর্ষে বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বাংলাদেশে হামের দ্রুত বিস্তার নিয়ে...

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে প্রথমবারের মতো...

সর্বশেষ