back to top

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ধাপেই কলেজহীন ২২০৫ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১:০০ অপরাহ্ণ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশের পর দেখা গেছে, জিপিএ-৫ পেয়েও ২ হাজার ২০৫ জন শিক্ষার্থী কোনো কলেজে আসন পায়নি। সব মিলিয়ে আবেদন করেও প্রথম ধাপে কলেজে আসন পায়নি ১৪ হাজার ৪১৫ জন শিক্ষার্থী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এ ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজ ও সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের পছন্দের বিভিন্ন প্রতিষ্ঠানে মোট ৫৬ লাখের বেশি আবেদন জমা পড়ে।

প্রথম ধাপের ফল বিশ্লেষণে দেখা গেছে, দেশের ১১টি কলেজে কোনো আবেদন জমা পড়েনি। আবার আবেদন থাকা সত্ত্বেও ৪১৬টি কলেজে কোনো শিক্ষার্থীকে আসন বরাদ্দ দেওয়া হয়নি।

প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যেতে পারে। এরপর শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

এবার একাদশে ভর্তির জন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হয়নি। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। অনলাইন আবেদনের জন্য ফি ছিল ২২০ টাকা।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ লাখ ৪৪ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৯ লাখ ৫৬ হাজার ৫৭১ জন একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছে।

এদিকে, একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো কলেজ বোর্ডের অনুমতি ছাড়া শিক্ষার্থী ভর্তি বা ছাড়পত্র দিতে পারবে না। অনুমোদনহীন শাখা বা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আবুল বাশারের শুনানির আগে আদালত বর্জন দুই শতাধিক আইনজীবীর

ঢাকার আদালতে সাবেক সদস্য অ্যাডভোকেট আবুল বাশারের একটি মামলার...

বিদেশি সম্পদ ও অর্থপাচারের অভিযোগে স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য তলব

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

অফিসে উপস্থিতি ফাঁকি ঠেকাতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ও যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে...

হাফেজদের সংবর্ধনা দিয়ে মেধার স্বীকৃতির বার্তা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী বাংলাদেশের চার হাফেজকে সংবর্ধনা...

পিস্তল-গুলি-ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার ৫৪৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

সর্বশেষ