back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আমিষের বাজারে লাগামহীন দাম

নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ

দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে নিত্যপ্রয়োজনীয় আমিষজাত পণ্যের দামে আবারও ঊর্ধ্বগতি দেখা গেছে। চলতি সপ্তাহে মাছ, ব্রয়লার মুরগি ও ডিমের দাম বেড়েছে। বিশেষ করে সামুদ্রিক মাছের বাজারে দাম বেড়ে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। তবে গরুর মাংসের দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

বাজারে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে অধিকাংশ মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। গরিবের মাছ হিসেবে পরিচিত পাঙাশের দামও এখন ২০০ টাকার ওপরে। বর্তমানে জীবিত পাঙাশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৩০ টাকায় এবং তেলাপিয়া ২৬০ টাকায়।

এ ছাড়া বাজারে বিভিন্ন মাছের দাম হলো- রুই: ৩০০–৪৫০ টাকা (ওজনভেদে), কাতলা: ৩৫০–৫০০ টাকা, মৃগেল: ২৫০–৩০০ টাকা, পাবদা: ৩৫০–৪০০ টাকা, চিংড়ি: ৮০০–৯০০ টাকা, টেংরা: প্রায় ৭০০ টাকা, ভেটকি:, ৪০০–৫৫০ টাকা, বাইম: ৬০০–৮০০ টাকা, দেশি, কই: ৭০০–৮০০ টাকা, চাষের কই: প্রায় ৩০০ টাকা, পোয়া: প্রায় ২৬০ টাকা, শোল: প্রায় ৭০০ টাকা, শিং (চাষের): ৩০০–৪৫০ টাকা।

অন্যদিকে বড় আকারের রূপচাঁদা, সামুদ্রিক মাছ ও নদীর বেলে মাছ কিনতে গেলে প্রতি কেজিতে এক হাজার টাকারও বেশি গুনতে হচ্ছে।

ডিমের বাজারেও নতুন করে দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় প্রতি ডজনে ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫৫ টাকায়।

মুরগির বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন সরবরাহ ও চাহিদার ওপর নির্ভর করে কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত দাম ওঠানামা করছে।

এদিকে গরুর মাংসের দাম আগের মতোই প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে খাসির মাংস কিনতে হলে কেজিপ্রতি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা গুনতে হচ্ছে।

বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, কয়েক সপ্তাহ ধরেই মাছ ও ডিমের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। এতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের সংসারের ব্যয় আরও বেড়ে গেছে। অনেকেই প্রয়োজনের তুলনায় কম পরিমাণে মাছ বা ডিম কিনে বাড়ি ফিরছেন।

ব্যবসায়ীদের দাবি, পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় এবং সরবরাহে ওঠানামার কারণে খুচরা বাজারেও এসব পণ্যের দাম বেড়েছে। তবে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলে আগামী সপ্তাহে দাম কিছুটা স্থিতিশীল হতে পারে বলে আশা করছেন তারা।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ডোপ টেস্টে বেনজোডায়াজেপিনস ও অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন পজিটিভ আসায় পুলিশ সুপার...

মুসলিম ব্যক্তিগত আইনে বড় পরিবর্তনের পথে ভারত

ভারতের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শাসিত ২১টি রাজ্যে ২০২৯ সালের...

শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর...

তেলের দাম বাড়তেই স্বর্ণের বাজারে পতন

জ্বালানি তেলের দাম বাড়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে।...

আমিরাতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা...

সর্বশেষ