back to top

সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে শীতের পিঠার স্বাদ নিতে রানার দোকানে ক্রেতাদের ভীর,প্রতিদিন বিক্রি ৪/৫ শত হরেক রকম পিঠা

kbctgbd
২৯ ডিসেম্বর ২০২৩ ৭:১০ অপরাহ্ণ

জহির সিকদারআশুগঞ্জ(,ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

কনকনে শীতে গ্রামবাংলার অন্যতম প্রিয় খাবার পিঠা। ঘরে ঘরে বেড়ে যায় পিঠার কদর। আর এ মৌসুমকে কেন্দ্র করে পিঠা বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন মৌসুমি পিঠা বিক্রেতারা ও কারিগরেরা।

এখন শুধু বাড়িতে নয়, শীত এলে বিভিন্ন পাড়া বা মহল্লার অলিগলিতে দেখা যায় হরেক রকমের পিঠার দোকান। সবচেয়ে বেশি চোখে পড়ে চিতই পিঠার দোকান। মূলত কাঠ বা টিন দিয়ে এসব দোকান তৈরি করে থাকেন পিঠা বিক্রেতারা। আর সেই পিঠার স্বাদ নিতে দোকানে ভিড় জমান সব শ্রেণির পিঠাপ্রেমীরা।

দোকানগুলোতে বেচাকেনাও বেড়েছে প্রচুর। কারও পছন্দ তুলতুলে নরম চিতই পিঠা, আবার কারও পছন্দ কড়া ভাজা পিঠা। এর মধ্যে ডিম-চিতই ও দুধ-চিতই পিঠাও রয়েছে পছন্দের তালিকায়।

এমনি একজন পিঠা বিক্রেতা রানা( ২৩)।

৪ ভাই, ২ বোনের মধ্যে সবার ছোট সে। সংসারে তার মা ও রয়েছে।

সরেজমিনে দেখা যায়, শীতের ঘন কুয়াশা মাঝে জলন্ত চুলার আগুনে তৈরি হচ্ছে গরম গরম ভাপা পিঠা, চিতই পিঠা সহ শীতের হরেক রকম পিঠা। শীত আসলেই মনে হয় বিভিন্ন পিঠা খাওয়ার সময় চলে এসেছে।  গ্রাম থেকে বাজার সব জায়গায় পিঠা বিক্রেতাদের গরম গরম পিঠা বিক্রির একটি ধুম লেগে যায়।

আশুগঞ্জ উপজেরার ষ্টেশন রোড এলাকার রানা নামে একজন পিঠা ব্যবসায়ী জানান, শীত এলেই তিনি চিতই পিঠা বিক্রয় করেন। সাংসারিক বিভিন্ন কাজের পাশাপাশি পরিবারের একটু বাড়তি আয়ের জোগান দিতে তিনি দীর্ঘদিন ধরে এ পেশা ধরে রেখেছেন।

মুলতঃ তার বাবা প্রয়াত লাল মিয়ার কাছ থেকেই তার পিঠা তৈরীর হাতে খড়ি হয়।এরপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নী। বিগত ৩/৪ মাস আগে তার বাবা মারা যাওয়ার পর এখন পুরো ব্যবসার দায়িত্ব তার উপর।

অল্প খরচে ভালো লাভের আশায় প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত তিনি এ ব্যবসা করছেন।সাগর জানান, এতে করে তাঁর বেশ ভালো আয় হচ্ছে।

পিঠা বিক্রেতা রানা শীতের মৌসুমে হরেক রকম পিঠা বানিয়ে বিক্রি করে যাচ্ছেন। আর এই শীতের পিঠার স্বাদ নিতে ভিড় করছেন ক্রেতারা।

রানা প্রত্যেকদিন ৪থেকে ৫শ পিছ পিঠা বিক্রি করে থাকেন। প্রতি পিছ পিঠা ১০ টাকা করে বিক্রি করেন।

পিঠা খেতে আসা শাওন খান,সাজু,পিয়াল জানানা,প্রতিদিন সন্ধ্যার পর আমরা বাজারে আসলে ষ্টেশন রোডের রানার দোকানে পিঠা খেতে চলে আসি। শীতের দিন গরম গরম চিতই পিঠা জ্বাল ভর্তা দিয়ে খেতে ভালোই লাগে।

সিএনজি চালক সুমন মিয়া বলেন, গাড়ি চালিয়ে যখন শীতের মধ্যে এখান থেকে গরম গরম ধোয়া উঠা পিঠা খায়, তখন শীতের যে একটি আমেজ আছে সেইটা পরিপূর্ণ হয় বলে মনে হয়।

এ বিষয়ে পিঠা বিক্রেতা রানা বলেন, শীত আসলেই আমি শীতের বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে বিক্রি করি। আমি বিগত ৬ বছর যাবত বাবার সাথে পিঠা বিক্রি করে আসছি। বাবা মারা গেছেন ৩/৪ মাস হল।এখন একাই পিঠা বানিয়ে বিক্রি করতে হচ্ছে।

আশুগঞ্জ উপজেলার ষ্টেশন রোডে রানার পিঠার দোকানে এলাকার ব্যবসায়ীক,গাড়ি চালক,ছাত্র,চাকুরীজীবি ছাড়াও ষ্টেশন সংলগ্ন হওয়ার কারনে অন্যান্য অঞ্চলের লোকজন ও তার দোকানে পিঠা খেতে আসেন।

পিঠা খেতে আসা একজন চাকুরীজীবি বলেন, আমরা অনেকেই একসাথে আড্ডা দিয়ে রানার দোকানে চলে আসি পিঠা খেতে। রানার হাতে বানানো এখানে বিভিন্ন রকমের ভর্তা দিয়ে পিঠা খেতে বেশ ভালো লাগে। প্রতিদিনই পিঠার আড্ডা দিয়ে থাকি আমরা।

পিঠা বিক্রেতা রানা বলেন, পিঠার সময় অর্থাৎ শীতকাল শেষ হয়ে গেলে যখন পিঠা বিক্রি বন্ধ হয়ে যায় তখন আমি ফলজ ব্যবসা করি। যখন যে ফলের সীজন আসে,তখন তাই বিক্রি করি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

৭ নভেম্বর সারা দেশে উড়বে জাতীয় পতাকা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর...

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং, আটক ২

চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

হ্যাকিংয়ের কবলে বিসিবির ইনস্টাগ্রাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘিরে তৈরি...

আন্দোলনের উত্তাপে আহত ১০ বছরের স্কুলশিক্ষার্থী সামি

ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনের মধ্যে...

পোশাক খাতে সহিংসতার পেছনে আওয়ামী লীগ : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে আওয়ামী লীগ-সমর্থিত কিছু...

সর্বশেষ