back to top

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ বছরের পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মিজান গ্রেফতার র‌্যাব-১৪

kbctgbd
১৮ নভেম্বর ২০২৩ ৯:১২ পূর্বাহ্ণ

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধি:

শিশু অপহরণ ও মুক্তিপণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৫ বছরের পলাতক আসামী মোঃ মিজানুর রহমান (৩৭)কে রাজশাহীর গোদাগাড়ী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তাকে আজ ১৭ নভেম্বর ভোরে গ্রেপ্তার করা হয়।

আসামী মোঃ মিজানুর রহমান শেরপুর জেলার ঝিনাইগাতী থানার খৈলকুড়া গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে। গ্রেপ্তারকৃত আসামীকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, শেরপুর জেলার ঝিনাইগাতী থানার খৈলকুড়া গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (৩৭) গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ছয়দানায় মোঃ মোস্তফার বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। মোস্তফার ছেলে মোঃ আমিনুল ইসলাম সুমন (১০) পাশ্ববর্তী একটি মাদ্রাসায় লেখা পড়া করতো। গত ১১/০৫/২০০৮ ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকায় মাদ্রাসা হতে বাড়ী ফেরার পথে আসামী মোঃ মিজানুর রহমান ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। আমিনুল ইসলাম সুমন মাদ্রাসা হতে সময়মত বাড়ীতে না ফেরায় তার পরিবারের লোকজন মাদ্রাসায় না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকেন। খোঁজাখুজির একপর্যায়ে আসামী মোঃ মিজানুর রহমান মোবাইল ফোনে ভিকটিমের বাবাকে বলেন যে, ভিকটিম মোঃ আমিনুল ইসলাম সুমন তার কাছে হেফাজতে আছে এবং ছেলেকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা দিতে হবে। পরবর্তীতে, ভিকটিমের বাবা জয়দেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধন-২০০৩) এর ৮ ধারায় একটি মুক্তিপণ মামলা রুজু করেন। এ ঘটনার পর থেকেই সে পালিয়ে যায়।

ওই মামলায় গাজীপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

বিভিন্ন তথ্য- উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এবং র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর যৌথাভিযানিক দল ১৭ নভেম্বর তারিখ ভোরে রাজশাহী জেলার গোদাগাড়ীর পোতাহার (পালশাপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মোঃ মিজানুর রহমান (৩৭) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান রাতে সাংবাদিকদের জানান, গ্রেপ্তাকৃত আসামীকে আজ বিকেলে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ভিডিও! গ্রেপ্তার বাংলাদেশি শিক্ষক 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও...

মিরসরাইয়ে অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ...

কুয়েতে স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রি, ৫ বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতে স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশি প্রবাসীকে...

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় ঢালিউডের জনপ্রিয়...

দেশ ছেড়েছেন ‘কোটি টাকা ঘুষ চাওয়া’ আলোচিত সেই প্রসিকিউটর

এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে আলোচনায় আসা আন্তর্জাতিক...

সর্বশেষ