back to top

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর প্রেসক্লাবের নবসজ্জিত ভবনের উদ্বোধন

kbctgbd
১৪ নভেম্বর ২০২৩ ৯:০৪ পূর্বাহ্ণ

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধি:

ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের নবসজ্জিত ভবনের উদ্বোধন করা হয়েছে। ১৩ নভেম্বর সোমবার দুপুরে শহরের মাধবপুর এলাকায় নবসজ্জিত ওই প্রেসক্লাব ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার গণমাধ্যমবান্ধব সরকার। এজন্য সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করছে। তাদের নানাভাবে সহযোগিতা নিচ্ছে। আগামী দিনে নতুন জায়গায় প্রেসক্লাবের নতুন ভবন প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, সাংবাদিকদের সত্য বলার ও লেখার সাহস থাকতে হবে। সাদাকে সাদা ও কালোকে কালোই বলতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, এ নির্বাচনে বিএনপির সাথেই মোকাবেলা করতে চাই। বিএনপি নির্বাচনে এলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুুষ্ঠু নির্বাচনে অংশ নিতে চাই। তিনি প্রেসক্লাবের উন্নয়নে ইতোমধ্যে ২ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন বলে ঘোষণা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি শরিফুর রহমান, সহ-সভাপতি আছাদুজ্জামান মোরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল ও সঞ্জীব চন্দ বিল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক আবীর, সাংগঠনিক সম্পাদক সোহেল রানাসহ নির্বাহী পরিষদ, সাধারণ পরিষদসহ জেলায় কর্মরত অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে তারার মেলা

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।...

কলকাতার বক্স অফিসে জয়ার রাজত্ব

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘আজও...

আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস

আজ ১৬ জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের...

ইংল্যান্ডকে স্তব্ধ করে ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ২০২৬ ফিফা...

১০ বিল পাসে পর্দা নামল বাজেট অধিবেশনের

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট...

সর্বশেষ