back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ণ

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালে বাংলাদেশ ছাড়ার পর এই প্রথম তার পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসে এ ধরনের আবেদন করা হলো। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার আইনজীবীরা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। রয়টার্সের হাতে আসা ওই চিঠিতে শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৪ সালের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা।

একই সঙ্গে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের বাধ্যবাধকতার কথাও চিঠিতে তুলে ধরা হয়েছে।

এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। সোমবার তার সহযোগীরাও জানিয়েছেন, দেশে ফেরার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে প্রত্যাবর্তনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, শেখ হাসিনার পতনের আগে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দী হয়েছেন। অন্যদিকে, অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।

প্রায় ২০ বছর বিভিন্ন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ হাসিনার প্রতি এখনো জনগোষ্ঠীর একটি অংশের সমর্থন রয়েছে। ফলে তার দেশে ফেরার উদ্যোগকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ও বিভাজন তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। দুই বছরের বেশি সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতার পর দেশে স্থিতিশীলতা ফেরানোর প্রচেষ্টার মধ্যেই তার প্রত্যাবর্তনের বিষয়টি নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।

সব মিলিয়ে, নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন, দেশে ফেরার ইচ্ছা এবং আদালতে আত্মসমর্পণের ঘোষণা, সবকিছু মিলিয়ে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশের রাজনীতি ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মধ্যরাতে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ পরীমণির 

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে...

বাংলাদেশের ঘাড়ে ১১ হাজার কোটি ডলারের ঋণ

বাংলাদেশের বৈদেশিক ঋণের বোঝা ক্রমেই বাড়ছে। এক দশকের ব্যবধানে...

এক রাতেই চার এলাকায় বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের...

৯৬-এর মতো আওয়ামী লীগ-জামায়াত দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রাশেদ খাঁন

১৯৯৬ সালের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে...

পুলিশের ওপর হামলা করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন সমর্থকেরা

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগের এক নেতাকে...

সর্বশেষ