back to top

বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা

নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ নওশাদ আলম (৩৩) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার বাড়ি থেকে একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) গ্রেপ্তার নওশাদ আলমকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার মিরসরাই উপজেলার শাহেরখালী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নওশাদ আলম শাহেরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডোমখালি এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

পুলিশ জানায়, অভিযানে তার বাড়ি থেকে একটি এলজি, চারটি ছোরা এবং পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার জব্দ করা হয়েছে। রকেট প্যারাসুট ফ্লেয়ার মূলত সমুদ্রপথে জরুরি বিপৎসংকেত পাঠাতে ব্যবহৃত একটি বিশেষ সিগন্যাল ডিভাইস। তবে এসব ডিভাইস কী উদ্দেশ্যে তার কাছে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, অস্ত্রসহ নওশাদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও রকেট প্যারাসুট ফ্লেয়ারের উৎস জানতে তদন্ত চলছে।

এদিকে মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক এসএম সুমন জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে কোনো অস্ত্রধারীর জায়গা হবে না। কারও ব্যক্তিগত দায় দল নেবে না। ঘটনার তদন্ত করে নওশাদ আলমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া রকেট প্যারাসুট ফ্লেয়ার কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে সেগুলো রাখা হয়েছিল, তা তদন্তে বেরিয়ে আসার অপেক্ষায় রয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ভিডিও! গ্রেপ্তার বাংলাদেশি শিক্ষক 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও...

কুয়েতে স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রি, ৫ বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতে স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশি প্রবাসীকে...

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় ঢালিউডের জনপ্রিয়...

দেশ ছেড়েছেন ‘কোটি টাকা ঘুষ চাওয়া’ আলোচিত সেই প্রসিকিউটর

এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে আলোচনায় আসা আন্তর্জাতিক...

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা আটক

শেখ হাসিনা সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক...

সর্বশেষ