back to top

বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রি, ৫ বাংলাদেশি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ

কুয়েতে স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। একটি বাড়ির ভেতরে লাইসেন্সবিহীন মুদি দোকান খুলে সেখান থেকে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রি করতেন তারা।

মঙ্গলবার (৩ নভেম্বর) কুয়েতের সংবাদমাধ্যম দ্য টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ঘটনাটি ঘটেছে দেশটির সাদ আল-আবদুল্লাহ এলাকায়।

প্রতিবেদন অনুযায়ী, একটি স্কুলের কাছাকাছি অবস্থিত মুদি দোকান থেকে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির তথ্য পায় দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। পরে অভিযোগের সত্যতা যাচাইয়ে সন্দেহভাজনদের ওপর নজরদারি শুরু করেন অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তারা।

তদন্তের সময় ক্রেতাদের কাছ থেকে অর্ডার গ্রহণ, পণ্য প্রস্তুত এবং সরবরাহের পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হয়। একপর্যায়ে স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির সময় বাড়ির বাইরে থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে আরও চার বাংলাদেশিকে আটক করা হয়।

অভিযানে ১৩টি বড় ও ২৩টি ছোট বাক্সভর্তি ই-সিগারেট জব্দ করা হয়েছে। পাশাপাশি ২১৯টি ছোট প্যাকেট তামাক এবং বিক্রির অর্থ বলে ধারণা করা হচ্ছে এমন ১ হাজার ৭২২ কুয়েতি দিনার উদ্ধার করা হয়।

তদন্তে জানা গেছে, পাঁচজন মিলে অবৈধ দোকানটি পরিচালনা করতেন। প্রত্যেকের জন্য আলাদা দায়িত্ব নির্ধারিত ছিল। কেউ দোকান তদারকি ও পরিচালনার দায়িত্বে ছিলেন, কেউ অর্ডার গ্রহণ ও অর্থ সংগ্রহ করতেন। আবার কেউ ফোনে অর্ডার নেওয়া, পণ্য প্রস্তুত এবং ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন।

গ্রেপ্তার ব্যক্তিদের এবং জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিবেদনের মূল বিবরণে পাঁচ বাংলাদেশির গ্রেপ্তারের কথা বলা হলেও শেষাংশে ছয় বাংলাদেশির উল্লেখ রয়েছে। সংখ্যার এই অসংগতির বিষয়ে প্রতিবেদনটিতে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মিরসরাইয়ে অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ...

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় ঢালিউডের জনপ্রিয়...

দেশ ছেড়েছেন ‘কোটি টাকা ঘুষ চাওয়া’ আলোচিত সেই প্রসিকিউটর

এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে আলোচনায় আসা আন্তর্জাতিক...

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা আটক

শেখ হাসিনা সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক...

প্রি-পেইড মিটারে রিচার্জ বন্ধ থাকতে পারে টানা ২৪ ঘণ্টা

প্রি-পেইড বিদ্যুৎ মিটারে টানা ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে...

সর্বশেষ