back to top

রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক বিক্ষোভে উত্তাল পোশাকশিল্প, ছুটি ঘোষণা ৩ শতাধিক কারখানায়

নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ

সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে দেশের বিভিন্ন শিল্পাঞ্চল। রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় নিরাপত্তার স্বার্থে তিন শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে শ্রমিক অসন্তোষের মধ্যে পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে রাজধানীর মিরপুরের কয়েকটি গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। একই দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলেও।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শ্রমিকদের আন্দোলনের মুখে সাভার ও আশুলিয়ায় ১৭৭টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। অন্যদিকে গাজীপুরের চৌরাস্তা থেকে চন্দ্রা পর্যন্ত শতাধিক কারখানা বন্ধ রাখা হয়। সব মিলিয়ে তিন শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ ছিল।

শিল্প পুলিশ-১-এর আশুলিয়া শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. মুমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকেই বিভিন্ন কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তার স্বার্থে সাভার ও আশুলিয়ার ১৭৭টি কারখানায় দিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, শ্রমিকদের যৌক্তিক আন্দোলনে বাধা দেওয়ার সুযোগ নেই। তবে মজুরি বোর্ড গঠনের পরও বিক্ষোভের পেছনে পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো চেষ্টা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, শিল্প পুলিশ-২-এর গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, উদ্ভূত পরিস্থিতিতে চৌরাস্তা থেকে চন্দ্রা পর্যন্ত শতাধিক কারখানা বন্ধ ছিল। তবে অন্যান্য কারখানায় উৎপাদন স্বাভাবিক ছিল। সোমবার থেকে সব কারখানা খুলে দেওয়া এবং উৎপাদন স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

মিরপুরে সংঘর্ষ, গ্রেপ্তার ১৩

এদিকে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ ঘিরে দুপুরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মজুরি বোর্ড গঠনের ঘোষণা আসার পর আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবির দাবি, প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা তথ্যে গ্রেপ্তার ব্যক্তিদের আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তারা স্থানীয় পোশাক কারখানার শ্রমিক নন; বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলা থেকে এসে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

গঠিত হয়েছে নতুন মজুরি বোর্ড

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে রোববার দুপুরে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে সরকার। সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ ঘোষণা দেন।

নতুন মজুরি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে। বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ।

এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব মো. আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন।

তৈরি পোশাকশিল্পের জন্য মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে বোর্ডে রাখা হয়েছে।

শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

এদিকে শ্রমিক বিক্ষোভের মধ্যে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। চলমান পরিস্থিতি নিয়ে রোববার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা করেন তিনি।

শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে সন্ধ্যায় কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিজের কার্যালয়ে ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানায়, অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিয়ে জরুরি বৈঠকে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে শুরু হওয়া আন্দোলন, শিল্পাঞ্চলে কারখানা বন্ধ, মিরপুরে সংঘর্ষ এবং নতুন মজুরি বোর্ড গঠনের মধ্য দিয়ে দিনভর উত্তপ্ত ছিল দেশের তৈরি পোশাকশিল্পের পরিস্থিতি। এখন সরকারের আলোচনার মাধ্যমে শ্রমিক অসন্তোষ নিরসন এবং কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন ফিরিয়ে আনার উদ্যোগের দিকে তাকিয়ে সংশ্লিষ্টরা।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

রান্নার চুলা থেকে শিল্পকারখানা-সবখানেই কমতে পারে গ্যাসের চাপ!

আগামী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাসের সরবরাহ কমতে...

নতুন বেতনকাঠামোয় বৈষম্যের অভিযোগ, বর্ধিত বেতন পাচ্ছেন না অনেকে

নতুন বেতনকাঠামো অনুযায়ী আজ ১ নভেম্বর থেকে তিন মাসের...

শাকিবের নায়িকা হওয়ার গুঞ্জন, কে এই পাকিস্তানি অভিনেত্রী?

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ ঘিরে নতুন...

এবার জেন জি বিক্ষোভে উত্তপ্ত জার্মানির রাজপথ

শিক্ষাব্যবস্থায় বিনিয়োগ বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় কমানো এবং বাধ্যতামূলক সামরিক...

তাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, বারের সেই তরুণীও গ্রেপ্তার

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ...

সর্বশেষ