back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিচারকের সামনে অস্বাভাবিক আচরণ, দুই বছরের নিষেধাজ্ঞায় আইনজীবী

নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামে আদালতে জামিন শুনানির সময় অসংলগ্ন কথা বলা ও অস্বাভাবিক আচরণের অভিযোগে আইনজীবী মো. শাহেদুল হকের সদস্যপদ স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি। একই সঙ্গে আগামী দুই বছর চট্টগ্রামের কোনো আদালতে মামলা পরিচালনা করতে পারবেন না তিনি।

মঙ্গলবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সমিতি সূত্রে জানা গেছে, আদালতে শাহেদুল হকের অস্বাভাবিক আচরণের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির কাছে তিনি নিজের বক্তব্য তুলে ধরেন। তবে তাঁর বক্তব্য সন্তোষজনক না হওয়ায় এবং অভিযোগের সত্যতা পাওয়ার পর তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় তিনি ক্ষমাও চেয়েছেন বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক।

তিনি জানান, আদালতের নির্দেশে শাহেদুল হকের ডোপ টেস্ট করানোর কথা থাকলেও তিনি তা করাননি। সব দিক বিবেচনায় নিয়ে তাঁর সদস্যপদ স্থগিত এবং আগামী দুই বছরের জন্য চট্টগ্রামের আদালতগুলোতে মামলা পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সমিতির সিদ্ধান্তের বিষয়টি আদালতকেও চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হালিশহর থানার একটি নালিশি মামলার আসামি এমরান চৌধুরীর জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী শাহেদুল হক।

মামলাটির শুনানির শুরুতে বাদীপক্ষের আইনজীবী শ্যামলী চৌধুরী আদালতকে জানান, আসামির আইনজীবী আদালতে আসতে চাইছেন না। তাই তিনি নিজেই জামিনের শুনানি করতে চান। একই সঙ্গে আসামির জামিনে তাঁর কোনো আপত্তি নেই বলেও জানান।

এ সময় আদালত জানতে চান, বাদীপক্ষের আইনজীবী আসামির জামিনের শুনানি করতে পারেন কি না। বিচারক বলেন, জামিন শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীর উপস্থিতি প্রয়োজন।

পরে বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে আদালতে উপস্থিত হন শাহেদুল হক। শুনানির সময় তিনি বলেন, ‘আসামি ভুল করেছে, আর ভুল করবে না। আদালতের কাছে জামিন চাই।’

আদালতের আদেশে উল্লেখ করা হয়, শুনানির সময় শাহেদুল হকের কথা জড়িয়ে যাচ্ছিল এবং তাঁর পোশাক-পরিচ্ছদও স্বাভাবিক ছিল না। এসব পর্যবেক্ষণের ভিত্তিতে তিনি মদ্যপান করেছেন বলে বিচারকের কাছে প্রতীয়মান হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট করানোর নির্দেশ দেন আদালত।

তবে শাহেদুল হকের ডোপ টেস্টের কোনো ফলাফল পাওয়া গেছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য জানা যায়নি। পরবর্তী সময়ে তদন্তের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে পেশাগত নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।

এ সিদ্ধান্তের ফলে আগামী দুই বছর চট্টগ্রামের কোনো আদালতে মামলা পরিচালনা করতে পারবেন না আইনজীবী মো. শাহেদুল হক।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

সর্বশেষ