back to top

রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় নিয়ে ১১ দলের আপত্তি, আজ সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ

সংবিধান সংশোধন-সম্পর্কিত জাতীয় সংসদের বিশেষ কমিটির সঙ্গে নির্ধারিত মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। নিজেদের এই সিদ্ধান্তের কারণ ও অবস্থান তুলে ধরতে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে জোটটি।

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে সংবিধান সংশোধন নিয়ে মতবিনিময়ের উদ্যোগ নিয়েছে জাতীয় সংসদের বিশেষ কমিটি।

রোববার কমিটির দ্বিতীয় বৈঠকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে জামায়াতে ইসলামী, এনসিপিসহ কয়েকটি বিরোধী দল এতে অংশ নিচ্ছে না।

১১ দলীয় ঐক্যের নেতাদের ভাষ্য, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছে। তাদের দাবি, গণভোটের রায়ের পর সেই রায় বাস্তবায়নের পরিবর্তে সংবিধান সংশোধনের জন্য আলাদা বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা তাদের দৃষ্টিতে জনগণের দেওয়া মতামতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

জোটটির অবস্থান হলো, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। এ কারণে তারা সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের মতামত দিতে রাজি নয়। এর আগেও বিশেষ কমিটিতে অংশ না নেওয়ার অবস্থান জানিয়েছিল বিরোধী জোট।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের মতামতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো কার্যক্রমে তারা সহযোগিতা করতে চান না। তাঁর প্রশ্ন, ‘জনবিরোধী কার্যক্রমে আমরা সহায়তা করব কেন?’

জোটের নেতারা জানান, সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি গঠনের বিরোধিতা করে তাদের সংসদ সদস্যরা এরই মধ্যে জাতীয় সংসদে প্রতিবাদ জানিয়েছেন এবং অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন। ফলে একই বিষয়ে সংসদে অবস্থান স্পষ্ট করার পর বিশেষ কমিটির বৈঠকে গিয়ে মতবিনিময়ে অংশ নেওয়ার কোনো সুযোগ তারা দেখছেন না। এর আগে ১৩ জুলাই বিশেষ কমিটি গঠনের প্রতিবাদে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছিল।

এদিকে সরকারপক্ষের বক্তব্য, গণভোটের রায় বাস্তবায়ন করতেও সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। সেই প্রক্রিয়া নিয়ে আলোচনা করার জন্যই বিশেষ কমিটি কাজ করছে। কমিটি বিভিন্ন রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবীসহ সংশ্লিষ্ট অংশীজনের মতামত নেওয়ার উদ্যোগ নিয়েছে।

রোববারের সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের নেতারা গণভোটের রায়, সংবিধান সংস্কার ও সংশোধনের পার্থক্য এবং বিশেষ কমিটির মতবিনিময়ে অংশ না নেওয়ার কারণ বিস্তারিতভাবে তুলে ধরবেন বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজনৈতিক প্রেক্ষাপট:

সংবিধান ‘সংস্কার’ নাকি ‘সংশোধন’ এ বিষয়টি নিয়ে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে মতপার্থক্য কয়েক মাস ধরেই প্রকাশ্যে রয়েছে। বিরোধী জোট গণভোটের রায় অনুযায়ী সংস্কার পরিষদ গঠনের পক্ষে অবস্থান নিয়েছে; অন্যদিকে সরকারপক্ষ সংসদীয় প্রক্রিয়ায় সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পচা খাবার, মসলায় কাঠের গুঁড়া: চট্টগ্রামে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পচা-বাসি ও মেয়াদোত্তীর্ণ...

একাদশে ভর্তি কার্যক্রম শুরু

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আজ...

অ্যাডভেঞ্চারের নায়ক বিয়ার গ্রিলসের হাতে কেন গিটার?

টেলিভিশনের পর্দায় দুর্গম জঙ্গল, পাহাড় কিংবা মরুভূমিতে প্রতিকূল পরিবেশে...

অপ্রতীম হত্যাকাণ্ডে আটক তুহিনকে ঘিরে পুরোনো অভিযোগের সন্ধান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার...

বাংলাদেশসহ ৮ দেশকে হিমালয় অঞ্চলে বড় প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কতা

হিমালয়ের দ্রুত গলে যাওয়া হিমবাহ ও অস্থিতিশীল হয়ে পড়া...

সর্বশেষ