back to top

শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে যে ৫ সিনেমা

নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২৬ ৪:০২ অপরাহ্ণ

চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে পরিচিত একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দৌড়ে রয়েছে পাঁচটি সিনেমা। ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে এসব চলচ্চিত্র জমা পড়েছে।

অস্কার বাংলাদেশ কমিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, সিনেমাগুলো হলো- নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

এর আগে ২০ আগস্ট অস্কার বাংলাদেশ কমিটি ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের চলচ্চিত্র বাছাইয়ের জন্য আবেদন আহ্বান করে। নির্ধারিত সময় অনুযায়ী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সিনেমা জমা দেওয়ার সুযোগ ছিল।

জমা পড়া চলচ্চিত্রগুলো মূল্যায়ন ও বাছাইয়ের জন্য সাত সদস্যের একটি অস্কার বাংলাদেশ কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারপারসন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম কচি।

সদস্য হিসেবে রয়েছেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি। কমিটিটি ইতোমধ্যে অস্কার কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে।

নির্ধারিত নীতিমালা অনুযায়ী পাঁচটি সিনেমা দেখার পর সদস্যদের সম্মিলিত মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে একটি চলচ্চিত্রকে বাংলাদেশের পক্ষ থেকে অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে পাঠানোর জন্য নির্বাচন করা হবে।

অস্কার বাংলাদেশ কমিটির ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের নির্বাচিত সিনেমাটির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

অর্থাৎ, পাঁচ সিনেমার এই প্রতিযোগিতা থেকে শেষ পর্যন্ত কোন চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, সেই অপেক্ষার অবসান হবে ২৭ সেপ্টেম্বর।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

লোহাগাড়ায় ফুটসাল লীগের ফাইনাল, প্রধান অতিথি এটিএম জাহিদ চৌধুরী

চট্টগ্রামের লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃ লোহাগাড়া ডায়নামিক...

প্রশিক্ষণ ও সনদে অভিন্ন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে...

জাতীয় গ্রিডে যুক্ত হলো তিতাসের নতুন গ্যাস

দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে...

চট্টগ্রামে দিনদুপুরে ছিনতাই, ছুরি হাতে ২ যুবক

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনে সতীশ বাবু লেইনে রিকশার...

চান্দগাঁওয়ে শিশু অপহরণের ঘটনায় দম্পতিসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে অপহরণের ছয় ঘণ্টার মধ্যে ১ বছর...

সর্বশেষ