back to top

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অফিসে উপস্থিতি ফাঁকি ঠেকাতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৬ ২:২৯ অপরাহ্ণ

ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ও যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে চালু করা হয়েছে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ। জিও-ফেন্সিং প্রযুক্তিনির্ভর এই অ্যাপের মাধ্যমে মাঠপর্যায়ের ভূমি কর্মকর্তাদের কর্মস্থলে উপস্থিতি অনলাইনে যাচাই ও তদারকি করা যাবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অ্যাপটির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাপটির মাধ্যমে নির্ধারিত কর্মস্থলের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থান করলেই কর্মকর্তা-কর্মচারীরা ডিজিটাল হাজিরা দিতে পারবেন। ফলে কর্মস্থলের বাইরে থেকে হাজিরা দেওয়ার সুযোগ কমবে। একই সঙ্গে ড্যাশবোর্ডের মাধ্যমে কর্মকর্তাদের উপস্থিতি ও অবস্থানসংক্রান্ত তথ্য নজরদারি করা যাবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইউনিয়ন থেকে জেলা পর্যন্ত বিস্তৃত ভূমি অফিসগুলো সরেজমিনে নিয়মিত তদারকি করা সময়সাপেক্ষ। তাই অবস্থানভিত্তিক অনলাইন যাচাইয়ের মাধ্যমে কর্মকর্তাদের উপস্থিতি পর্যবেক্ষণ সহজ ও কার্যকর হবে। এর ফলে ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি নাগরিকসেবার মান উন্নয়নে সহায়তা করবে অ্যাপটি।

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, ভূমি সেবা ধীরে ধীরে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। স্বচ্ছতা, দক্ষতা ও সততার মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন সেবা ইতোমধ্যে অনলাইনে দেওয়া হচ্ছে। অনলাইনে ভূমি উন্নয়ন কর, খতিয়ানসহ বিভিন্ন সেবা পাওয়ার বিষয়ে জনগণকে আরও সচেতন করতে হবে।

তিনি আরও বলেন, দু-একজন অসাধু কর্মকর্তার কারণে যাতে অন্যরা দুর্নামের ভাগীদার না হন, সে জন্য মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকতে হবে।

প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম জেলায় পরীক্ষামূলকভাবে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপের কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এটি চালুর পরিকল্পনা রয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আবুল বাশারের শুনানির আগে আদালত বর্জন দুই শতাধিক আইনজীবীর

ঢাকার আদালতে সাবেক সদস্য অ্যাডভোকেট আবুল বাশারের একটি মামলার...

বিদেশি সম্পদ ও অর্থপাচারের অভিযোগে স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য তলব

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

হাফেজদের সংবর্ধনা দিয়ে মেধার স্বীকৃতির বার্তা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী বাংলাদেশের চার হাফেজকে সংবর্ধনা...

পিস্তল-গুলি-ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার ৫৪৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

নির্বাচনী প্রতীকে বড় পরিবর্তন, যুক্ত হলো ‘না’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন...

সর্বশেষ