back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দুদককে রাজনৈতিক অস্ত্র বানানোর চেষ্টা চলছে’

নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেলের প্রচারিত তথ্যকে অভিযোগ হিসেবে গ্রহণ করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পেশাদারিত্ব, দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দোসরদের প্রায় সাত মাস আগের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণাকে দুদক সরাসরি অভিযোগ হিসেবে গ্রহণ করেছে।

নাহিদ ইসলামের অভিযোগ, এর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের সামাজিকভাবে হেয় ও চরিত্রহননের জন্য দুদককে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে।

তিনি দাবি করেন, শেখ হাসিনা সরকারের আমলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিরোধী দলের নেতাদের হয়রানির হাতিয়ার হিসেবে দুদককে ব্যবহার করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিকে তিনি সেই পুরোনো প্রক্রিয়ার পুনরাবৃত্তি হিসেবে উল্লেখ করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দুদককে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার বিষয়ে রাজনৈতিক পক্ষগুলো একমত হয়েছিল। কিন্তু সেই সংস্কার প্রক্রিয়া উপেক্ষা করে বর্তমান নিয়োগ ও কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই সনদের আলোকে স্বাধীন ও নিরপেক্ষ দুদক পুনর্গঠন করা হলে যেকোনো অভিযোগের তদন্তে তারা সহযোগিতা করতে প্রস্তুত। তবে রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কমিশনকে ব্যবহার করে বিরোধীদের দমন করার চেষ্টা তারা মেনে নেবে না।

একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তৎপরতা বন্ধ করে জুলাই সনদের ভিত্তিতে একটি কার্যকর, স্বায়ত্তশাসিত ও স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠনের দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প 

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন...

মক্কা, জেদ্দা ও তায়েফে রেড অ্যালার্ট জারি

হুথিদের ক্রমবর্ধমান হামলার আশঙ্কায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ তিন শহর...

৯ লাখ ৯৫ হাজার শিক্ষার্থীর অপেক্ষার অবসান আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল...

রাতের আঁধারে ঢাবিতে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা...

চট্টগ্রামে ডেঙ্গুর ছোবল, একদিনে আক্রান্ত ৮৬

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন...

সর্বশেষ