back to top

মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মীরসরাই সীমান্তে চোরাচালানের ৬ ভারতীয় গরু জব্দ

নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৬ ১:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় গরু নিয়ে আসা দুই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুগুলো ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীন কয়লারমুখ বিওপির একটি টহলদল এ অভিযান চালায়।

বিজিবি সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে কয়লারমুখ বিওপির টহলদল সীমান্ত পিলার ২২০৫/৬-আরবি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রহমতপুর এলাকায় অবস্থান নেয়। পরে সাড়ে ৫টার দিকে ভারতের দিক থেকে দুই ব্যক্তিকে ছয়টি গরু নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়।

এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া দিলে তারা গরুগুলো ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ছয়টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১০ হাজার টাকা।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

৭ নভেম্বর সারা দেশে উড়বে জাতীয় পতাকা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর...

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং, আটক ২

চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

হ্যাকিংয়ের কবলে বিসিবির ইনস্টাগ্রাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘিরে তৈরি...

আন্দোলনের উত্তাপে আহত ১০ বছরের স্কুলশিক্ষার্থী সামি

ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনের মধ্যে...

পোশাক খাতে সহিংসতার পেছনে আওয়ামী লীগ : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে আওয়ামী লীগ-সমর্থিত কিছু...

সর্বশেষ