back to top

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে অনলাইন স্ক্যামিং: রিমান্ডে ৬৩ বিদেশি

নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে গ্রেপ্তারদের মধ্যে থাকা এক শিশুকে রিমান্ডের বাইরে রাখা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি প্রসিকিউশন (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী।

তিনি জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের আদালত ৬৩ বিদেশি নাগরিকের প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শিশু থাকায় তাকে রিমান্ডে নেওয়া হয়নি।

এর আগে পুলিশ তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, মামলাটির তদন্তভার কাউন্টার টেররিজম ইউনিটকে দেওয়া হয়েছে। তদন্ত সংস্থাকে ২০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

একই মামলায় গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক মোহাম্মদ মহসিনকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন করা হয়েছে। তারও সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

পুলিশের ভাষ্য, ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে মহসিনের সম্পৃক্ততা রয়েছে। তাদের থাকার জন্য তিনি একটি আটতলা ভবন ভাড়া করে দিয়েছিলেন।

এর আগে গত ৫ সেপ্টেম্বর নগরীর একটি কুরিয়ার থেকে ১১৮ গ্রাম কোকেন উদ্ধারের ঘটনায় মহসিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, কয়েকদিন আগে তিনি কুরিয়ারের মাধ্যমে ওই কোকেন ঢাকায় এক ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন। পরে চালানটি ফেরত আসে।

ওই ঘটনায় তদন্ত করতে গিয়ে পুলিশ পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ৬৩ বিদেশি নাগরিকের অবস্থানের তথ্য পায়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ট্রাইব্যুনালে ঐতিহাসিক রায়, আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ...

হাটহাজারীর দুর্ঘটনায় শহীদ দুই সেনার পরিবারের দায়িত্ব নিল সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড...

সালমান এফ রহমানের পদত্যাগ, পুনর্গঠিত হচ্ছে বেক্সিমকো ফার্মার পর্ষদ

বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন...

আজ কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার ভাগ্য নির্ধারণ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ...

সর্বশেষ