back to top

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ফুটবলে আলো ছড়াচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ

বয়স এখনো ১৭ হয়নি। অথচ এরই মধ্যে একের পর এক রেকর্ড গড়ে ফুটবল বিশ্বে নিজের নাম জানান দিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান।

মায়ের দিক থেকে জার্মান-বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ খেলছেন মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে।

সান ডিয়েগো এফসির বিপক্ষে ফিলাডেলফিয়ার ৫-০ গোলের জয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সুলিভান। ম্যাচে দুটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন তিনি। এমন পারফরম্যান্সে ম্যাচডের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ১৬ বছর ৩৫১ দিন বয়সী এই ফুটবলার।

এমএলএসের ইতিহাসে ম্যাচডের সেরা খেলোয়াড় হওয়ার ক্ষেত্রে তিনি তৃতীয় সর্বকনিষ্ঠ।

এমএলএসে এবারই প্রথম এক ম্যাচে দুই গোল করলেন সুলিভান। পাশাপাশি টানা সাত ম্যাচে অন্তত একটি করে গোলে অবদান রেখেছেন তিনি। এমএলএস ইতিহাসে কোনো কিশোর ফুটবলারের এটাই দীর্ঘতম গোল-অবদান ধারা।

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপের বিরতির পর টানা ১০ ম্যাচ অপরাজিত রয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। এর মধ্যে আটটি জয় ও দুটি ড্র। তার পারফরম্যান্সে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের অবস্থানে রয়েছে দলটি।

চলতি মৌসুমে সুলিভানের গোলসংখ্যা ৬টি, সঙ্গে রয়েছে ১১টি অ্যাসিস্ট। অর্থাৎ মোট ১৭ গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। এমএলএসের ইতিহাসে কোনো কিশোর ফুটবলারের এক মৌসুমে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে এটি যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ অবদান।

১৭তম জন্মদিনের আগেই এমন সব কীর্তি গড়ে কাভান সুলিভান এখন শুধু ফিলাডেলফিয়ার নয়, বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলপ্রেমীদেরও নজরের কেন্দ্রে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে অনলাইন স্ক্যামিং: রিমান্ডে ৬৩ বিদেশি

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে গ্রেপ্তার...

হাটহাজারীর দুর্ঘটনায় শহীদ দুই সেনার পরিবারের দায়িত্ব নিল সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড...

সালমান এফ রহমানের পদত্যাগ, পুনর্গঠিত হচ্ছে বেক্সিমকো ফার্মার পর্ষদ

বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন...

আজ কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার ভাগ্য নির্ধারণ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ...

আট বিভাগের ক্রিকেটাররা পাচ্ছেন ‘সবুজ ক্যাপ’

আগামী ৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগের...

সর্বশেষ