back to top

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান এফ রহমানের পদত্যাগ, পুনর্গঠিত হচ্ছে বেক্সিমকো ফার্মার পর্ষদ

নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ণ

বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

সম্প্রতি এ তথ্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানিয়েছে বেক্সিমকো ফার্মা।

বিএসইসিকে দেওয়া চিঠিতে কোম্পানিটি জানিয়েছে, রাজনৈতিক পরিস্থিতির কারণে বেক্সিমকো যে প্রতিকূল অবস্থার মুখোমুখি হয়েছে, তা বিবেচনায় সালমান এফ রহমান পর্ষদ থেকে পদত্যাগে সম্মত হয়েছেন। তাঁর কারণে যাতে কোম্পানির ব্যবসা ও শেয়ারধারীদের কোনো ক্ষতি না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি পর্ষদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তাঁকে বাদ দিয়ে নতুন করে পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রস্তাবিত পর্ষদে থাকবেন উদ্যোক্তাদের মধ্য থেকে তিনজন পরিচালক, চারজন স্বতন্ত্র পরিচালক, আইএফআইসি ব্যাংকের মনোনীত একজন পরিচালক এবং পদাধিকারবলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। এ বিষয়ে বিএসইসির পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

বেক্সিমকো ফার্মা দেশের শেয়ারবাজারের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেট বা এআইএমে তালিকাভুক্ত। ফলে নতুন পরিচালক নিয়োগের ক্ষেত্রে লন্ডন স্টক এক্সচেঞ্জের নিয়মও অনুসরণ করতে হবে। নিয়োগের আগে পরিচালকদের যথাযথ যাচাই-বাছাই করতে হবে, যা শেষ হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে।

জানা গেছে, কোম্পানিটির বিদেশি বিনিয়োগকারীরাও সালমান এফ রহমানকে পর্ষদ থেকে বাদ দেওয়ার পরিকল্পনায় সম্মতি দিয়েছেন। তবে পর্ষদে বিদেশি শেয়ারধারীদের প্রতিনিধি রাখার বিএসইসির প্রস্তাবে তাঁরা সম্মত হননি। এ কারণে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়িয়ে পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সালমান এফ রহমান গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

শেয়ারবাজার–সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বেক্সিমকো ফার্মা দেশের ওষুধ খাতের একটি প্রতিষ্ঠিত কোম্পানি। তবে সালমান এফ রহমানের মালিকানা ও প্রভাবের কারণে কোম্পানিটির সুনাম ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন তাঁরা। পর্ষদ থেকে তাঁর সরে দাঁড়ানো কোম্পানির ব্যবসা ও শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থার জন্য ইতিবাচক হতে পারে।

কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে বেক্সিমকো ফার্মা ২২২ কোটি টাকা মুনাফা করেছে। এর আগে ২০২৪–২৫ অর্থবছরে কোম্পানিটির মুনাফা ছিল ৬৯৪ কোটি টাকা।

১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মার উদ্যোক্তাদের হাতে রয়েছে ৩০ শতাংশ শেয়ার। উদ্যোক্তাদের মধ্যে সালমান এফ রহমানও একজন। বাকি ৭০ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক, বিদেশি ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে অনলাইন স্ক্যামিং: রিমান্ডে ৬৩ বিদেশি

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে গ্রেপ্তার...

হাটহাজারীর দুর্ঘটনায় শহীদ দুই সেনার পরিবারের দায়িত্ব নিল সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড...

আজ কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার ভাগ্য নির্ধারণ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ...

আট বিভাগের ক্রিকেটাররা পাচ্ছেন ‘সবুজ ক্যাপ’

আগামী ৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগের...

সর্বশেষ