back to top

মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব

নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ণ

বিদেশে অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের মধ্যে সংস্থাটিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেছেন, বিদেশে তার এক পয়সা বিনিয়োগ বা সম্পদ থাকার প্রমাণ দিতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

নিজের ফেসবুক পোস্টে দুদককে উদ্দেশ করে এমন চ্যালেঞ্জ দেন আসিফ মাহমুদ।

পোস্টে তিনি বলেন, দেশের বাইরে কোথাও তার এক পয়সা বিনিয়োগ বা ব্যাংকে রাখা অর্থ, ভিলা কিংবা জমি থাকার প্রমাণ তো দূরের কথা একটি ধুলিকণারও প্রমাণ পাওয়া গেলে তিনি সঙ্গে সঙ্গে রাজনীতি ছেড়ে দেবেন। পাশাপাশি যে শাস্তি হবে, তা মাথা পেতে নেবেন বলেও জানান তিনি।

আসিফ মাহমুদ আরও বলেন, দেশের বাইরে বিভিন্ন রাজনীতিক ও ব্যবসায়ীর সম্পদের তথ্য এর আগে অনুসন্ধানী সাংবাদিক ও সরকার বের করেছে। তার দাবি, সরকারেরও এ ধরনের অনুসন্ধানের সক্ষমতা রয়েছে এবং বিষয়টি খুব কঠিন কিছু নয়।

দুদকের অনুসন্ধানের সূত্র নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়লেই এআই দিয়ে তৈরি করা একটি কথিত ভুয়া সংবাদমাধ্যমের সাত মাস আগের ফেসবুক পোস্ট কপি-পেস্ট করে অনুসন্ধান করা হয়।

ফেসবুক পোস্টের শেষাংশে সরকারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে বিরোধী দলকে মোকাবিলায় ব্যর্থতা এবং দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ তোলেন আসিফ মাহমুদ। একই সঙ্গে তিনি সরকারের বিরুদ্ধে বিরোধীদের দমন-পীড়নের যে অভিযোগ তুলেছেন, তা আগের আওয়ামী লীগ সরকারের পদ্ধতির সঙ্গে কতটা আলাদা সেই প্রশ্নও রাখেন।

তবে বিদেশে অর্থ পাচার বা সম্পদ থাকার অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধানের চূড়ান্ত ফল এখনো জানা যায়নি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

৭ নভেম্বর সারা দেশে উড়বে জাতীয় পতাকা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর...

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং, আটক ২

চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

হ্যাকিংয়ের কবলে বিসিবির ইনস্টাগ্রাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘিরে তৈরি...

আন্দোলনের উত্তাপে আহত ১০ বছরের স্কুলশিক্ষার্থী সামি

ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনের মধ্যে...

পোশাক খাতে সহিংসতার পেছনে আওয়ামী লীগ : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে আওয়ামী লীগ-সমর্থিত কিছু...

সর্বশেষ