কুমিল্লার বন্ধু মাহাবুবুর রহমানসহ ১৯৯৪ ব্যাচের প্রয়াত বন্ধুদের স্মরণে রাজধানী ঢাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পুরানা পল্টনের ২১/১ মুক্তি ভবনের দ্বিতীয় তলায় উইলস ট্রাভেলসে ক্লাব ৯৪ বিডির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ৯৪ ব্যাচের বন্ধু আলহাজ্ব মাওলানা মোস্তফা কামাল আজাদী।
অনুষ্ঠানে ক্লাব ৯৪ বিডির স্রষ্টা ও প্রশাসক এবং বিশিষ্ট লেখক তসলিম উদ্দীন রানা, উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শহীদুল ইসলাম, প্রশাসক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক হেদায়েত উল্লাহ তুর্কী, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সহকারী নিবন্ধক মোহাম্মদ আরশাদ, প্রশাসক আমির হোসেন আমু, স্বদেশ প্রবাসী ৯৪-এর সভাপতি শাকিল আহমেদ ভূঁইয়া, ক্লাব ৯৪-এর স্রষ্টা ও প্রশাসক এস এম আতাহার জামাল, নোফেলের স্রষ্টা ও প্রশাসক আব্দুর রহিম, জেনারেশন ৯৪ অব বাংলাদেশের প্রশাসক শাহাদাত, লায়ন বেলাল সরকার, শামীম আহমেদ, এমদাদুল হক মিলন, মনিরুজ্জামান টিপু, বেলাল হোসেন অভি, আকাশ আবেদীন, মাসুদ হোসেন ডালিম, মোজাম্মেল, ইউছুফ আলী ও সোলাইমানসহ ১৯৯৪ ব্যাচের বন্ধুরা উপস্থিত ছিলেন।
মাহফিলে ১৯৯৪ ব্যাচের প্রয়াত বন্ধুদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে অসুস্থ থাকা বন্ধুদের দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্যের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
এ সময় প্রয়াত বন্ধুদের স্মৃতিচারণের পাশাপাশি পারস্পরিক বন্ধুত্ব ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত বন্ধুরা।
আরু|



