back to top

মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্ট মার্টিনে আটকা পড়লেন জবির ৪০ শিক্ষক-শিক্ষার্থী

kbctgbd
৬ অক্টোবর ২০২৩ ৪:০১ পূর্বাহ্ণ

তমা ইসলাম জবি প্রতিনিধি,

কক্সবাজার সেন্ট মার্টিনে বার্ষিক ট্যুরে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের তিনজন শিক্ষকসহ চতুর্থ বর্ষের ৪০ জন শিক্ষক-শিক্ষার্থী আটকে পড়েছেন।

বুধবার (৪ অক্টোবর) সকালে আসার কথা থাকলেও আবাহাওয়ার তিন নম্বর সতর্ক সংকেত থাকায় তারা আসতে পারেননি।

আবদুল বারেক নামের এক শিক্ষার্থীর ফেসবুক পোস্টের মাধ্য বিষয়টি আলোচনায়। আবদুল বারেক লেখেন, ৩৮ জন শিক্ষার্থীদের নিয়ে সেন্টমার্টিন শিক্ষা সফরে এসে প্রচন্ড লঘুচাপ এবং সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ হওয়ার কারণে আমরা দুদিনের বদলে তৃতীয় অতিক্রান্ত করছি। আগামীকাল ও নাকি শিফ চলাচল বন্ধ, এইখানে প্রচুর খাদ্য সংকট দেখা দিয়েছে ।

খোঁজ নিয়ে জানা যায়, গত রবিবার (১ অক্টোবর) সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আলী ও নুসরাত সুলতানার তত্ত্বাবধানে ৩৮ শিক্ষার্থী নিয়ে ৪০ সদস্যের একটি দল সেন্ট মার্টিনে যান। কিন্তু, সেখানে বৈরী আবহাওয়ার জন্য জাহাজ চলাচল বন্ধ থাকায় আটকে পড়েন। পর্যাপ্ত দিনের আলো না থাকায় মুঠোফোনের নেটোয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে।

সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের ছাত্র উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাজী সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আমি কিছুক্ষণ আগেও ওখানে যারা আছেন তাদের সাথে কথা বলেছি। এখনো সকলের স্বাভাবিক অবস্থায়ই রয়েছে। আর খাদ্য সংকট এখনো তেমন দেখা দেয়নি। ওখানে পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রয়েছে বলে জানতে পেরেছি। সাগর একটু উত্তাল থাকায় ও বৈরী আবহাওয়ার কারণে আটকা পড়ে গেছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করছি কোন সমস্যা হবে না।

জাহাজ চলাচল বন্ধর জন্য ফিরতে না পারার বিষয়টি নিশ্চিত করেছেন ড. মোহাম্মদ আলী বিকেল পৌনে পাঁচটায় একটি ভিডিও বার্তার মাধ্যমে জানান, এখানকার আবহাওয়া এখন ভালো। কিন্তু, শিপ এজেন্সীগুলো জাহাজ বন্ধ রাখায় আমাদের দেরী হচ্ছে। চালু হলেই আমরা ফিরতে পারব।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গেল শনিবার (৩০ সেপ্টেম্বর) ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মাত্র এক মাসে নির্যাতনের শিকার ২৪০ নারী-কন্যাশিশু

দেশে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিয়ে আবারও উঠে এলো...

৭ নভেম্বর সারা দেশে উড়বে জাতীয় পতাকা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর...

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং, আটক ২

চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

হ্যাকিংয়ের কবলে বিসিবির ইনস্টাগ্রাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘিরে তৈরি...

আন্দোলনের উত্তাপে আহত ১০ বছরের স্কুলশিক্ষার্থী সামি

ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনের মধ্যে...

সর্বশেষ