back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এলএনজি সরবরাহে জট খুলছে, বাড়বে গ্যাস

নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট ২০২৬ ৭:৪০ পূর্বাহ্ণ

দুই দিনের তীব্র সংকটের পর গ্যাস সরবরাহ কিছুটা স্বাভাবিক হওয়ার আশা করছে পেট্রোবাংলা। একটি এফএসআরইউ থেকে সরবরাহ বন্ধ, এলএনজিবাহী কার্গো নিয়ে জটিলতা এবং দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় সাম্প্রতিক সময়ে ভয়াবহ সংকটে পড়েছে দেশের গ্যাস খাত।

বৃহস্পতিবার ও শুক্রবারের সংকট কাটিয়ে আজ শনিবার (১৫ আগস্ট) গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা। সরবরাহ ২ হাজার মিলিয়ন ঘনফুটের নিচে নেমে গেলেও শনিবার দুপুর নাগাদ তা প্রায় ২ হাজার ৪০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হওয়ার আশা করা হচ্ছে।

গত ২১ জুলাই একটি এফএসআরইউতে অগ্নিকাণ্ডের পর থেকেই দেশে গ্যাস সংকট প্রকট আকার ধারণ করে। ক্ষতিগ্রস্ত এফএসআরইউটি ৬ আগস্ট আংশিকভাবে সরবরাহ শুরু করায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। তবে ১৩ আগস্ট বৃহস্পতিবার অপর এফএসআরইউ থেকেও সরবরাহ বন্ধ হয়ে গেলে সংকট আরও তীব্র হয়।

সামিটের এফএসআরইউ থেকে সরবরাহ বন্ধের কারণ হিসেবে সমুদ্র উত্তাল থাকার কথা বলা হলেও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। সৌদি আরামকোর পাঠানো এলএনজিবাহী ‘আল হামরা’ কার্গোটিকে পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিবেচনা করে সেটি থেকে সামিটের ভাসমান টার্মিনালে এলএনজি খালাসে আপত্তি জানিয়েছে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি।

দেশে আমদানি করা এলএনজি সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল বা এফএসআরইউ রয়েছে। এর একটি এক্সিলারেট এনার্জির এবং অন্যটি সামিট গ্রুপের সামিট এলএনজি টার্মিনাল। দুটি টার্মিনালই পরিচালনা করে এক্সিলারেট।

সাধারণত মস ও মেমব্রেইন_এই দুই ধরনের কার্গোতে এলএনজি পরিবহন করা হয়। গত মাসের শেষ দিকে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি কেনার জন্য দরপত্র আহ্বান করেও সাড়া পায়নি সরকার। পরে জরুরি পরিস্থিতিতে জি-টু-জি ভিত্তিতে সৌদি কোম্পানি আরামকো থেকে মস টাইপ কার্গোতে এলএনজি আমদানি করা হয়।

‘আল হামরা’ নামের ওই কার্গোটি ১১ আগস্ট মধ্যরাতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। এরপর এটি সামিটের টার্মিনালের সঙ্গে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও এক্সিলারেটের পক্ষ থেকে সবুজ সংকেত না পাওয়ায় এলএনজি খালাসে জটিলতা তৈরি হয়।

জ্বালানি খাতের কর্মকর্তাদের দাবি, বর্তমানে মাতারবাড়ী এলাকায় বাতাসের গতি এমন পর্যায়ে রয়েছে, যাতে অন্যান্য জাহাজ সহজেই টার্মিনালের সঙ্গে সংযুক্ত হচ্ছে। তবে আরামকোর কার্গোটিকে টার্মিনালের সঙ্গে সংযুক্ত করার অনুমতি দেওয়া হয়নি।

এর ফলে এলএনজি সরবরাহ একপর্যায়ে মাত্র ৩০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসে। অথচ দেশের দুটি এফএসআরইউর সম্মিলিত সক্ষমতা প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট।

পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) প্রকৌশলী মো. শোয়েব জানিয়েছেন, বিটল এশিয়ার একটি এলএনজিবাহী কার্গো ইতোমধ্যে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। এটি সামিটের টার্মিনালে সংযুক্ত করা হলে গ্যাস সরবরাহ বাড়বে। শনিবারের মধ্যে দুটি এফএসআরইউ থেকেই সরবরাহ পাওয়ার আশা করছে পেট্রোবাংলা।

তবে শুধু এলএনজি আমদানির জটিলতাই নয়, দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়াও পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। পেট্রোবাংলার উৎপাদন বিবরণী অনুযায়ী, গত ২১ জুলাই দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে দৈনিক উৎপাদন ছিল ১ হাজার ৬৫৬ মিলিয়ন ঘনফুট। ১২ আগস্ট তা কমে দাঁড়ায় ১ হাজার ৬৩৬ মিলিয়ন ঘনফুটে।

একসময় দেশের গ্যাসক্ষেত্রগুলো থেকে দৈনিক প্রায় ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা হলেও বর্তমানে তা প্রায় ১ হাজার ৬২৩ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। গ্যাসের মজুত কমে যাওয়ায় প্রতিনিয়ত উৎপাদন কমছে। একই সময়ে দেশে গ্যাসের চাহিদা বাড়ছে।

সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে দেশের অন্যতম বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানার উৎপাদন কমে যাওয়ায়। বর্তমানে দেশের মোট গ্যাস সরবরাহের প্রায় ৪৫ শতাংশ বিবিয়ানা থেকে আসে। একসময় এই গ্যাসক্ষেত্র থেকে দৈনিক প্রায় ১ হাজার ৩৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেলেও ১২ আগস্ট উৎপাদন নেমে আসে প্রায় ৭৪২ মিলিয়ন ঘনফুটে।

সংশ্লিষ্টদের আশঙ্কা, মজুত কমে যাওয়ায় বিবিয়ানার উৎপাদন দ্রুত কমছে এবং যেকোনো সময় বড় ধরনের ধস নামতে পারে।

২০২৪ সালের ১ জুলাইয়ের এক প্রতিবেদনে বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে প্রায় ৬ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের তথ্য দেওয়া হয়েছিল। তখন অবশিষ্ট মজুত ছিল প্রায় ১ দশমিক ৬৬ ট্রিলিয়ন ঘনফুট। এরপর আরও দুই বছরের বেশি সময় পেরিয়ে গেছে।

স্বাভাবিক সময়ে দেশে দৈনিক প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও চাহিদা প্রায় ৪ হাজার মিলিয়ন ঘনফুট বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আবার বিভিন্ন সরকারি প্রস্তাবে পাইপলাইনে সংযুক্ত গ্রাহকদের দৈনিক চাহিদা আরও বেশি দেখানো হয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে নতুন শিল্পে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে দৈনিক চাহিদা ৫ হাজার ৩৫৬ মিলিয়ন ঘনফুট উল্লেখ করা হয়। ছয় মাস পর সার উৎপাদনে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে চাহিদা দেখানো হয় প্রায় ৫ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট।

এর বাইরে রয়েছে প্রতিশ্রুত ও অপেক্ষমাণ গ্রাহকদের চাহিদা। তিতাস গ্যাসের আওতাধীন ৩৭৯টি শিল্পপ্রতিষ্ঠানের বিপরীতে প্রায় ৩৮০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রতিশ্রুত লোড রয়েছে। এসব গ্রাহক গ্যাস সংযোগের জন্য বিপুল অর্থ জামানত দিয়ে অপেক্ষা করছেন।

ফলে একদিকে দেশীয় গ্যাসের উৎপাদন কমছে, অন্যদিকে বাড়ছে চাহিদা ও নতুন সংযোগের চাপ। আমদানি করা এলএনজির সরবরাহেও নানা জটিলতা তৈরি হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এই কাঠামোগত সংকটের সমাধান না হলে সাময়িকভাবে সরবরাহ বাড়লেও দেশের গ্যাস সংকট স্থায়ীভাবে কাটানো কঠিন হবে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...