back to top

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাভোগ শেষে মিয়ানমার থেকে ফিরলেন ২৯ বাংলাদেশি

kbctgbd
৪ অক্টোবর ২০২৩ ৪:৫০ পূর্বাহ্ণ

মোহাম্মদ ইউনুছ অভি (টেকনাফ কক্সবাজার)

কারাভোগ-শেষে-মিয়ানমার-থেকে-ফিরলেন-২৯-বাংলাদেশিমিয়ানমারে কারাভোগ শেষে মঙ্গলবার ২৯ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে দেশটি।

বিজিবি-২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ওই দেশের কারাগারে যেসব বাংলাদেশি জেলে আটক রয়েছে, তাদেরও একই প্রক্রিয়ায় ফেরত আনার চেষ্টা চলছে। ২৯ জনকে টেকনাফ মডেল থানায় পুলিশের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ২৯ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে মিয়ানমার।

ইয়াঙ্গুনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে অনুষ্ঠিত ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে মঙ্গলবার বেলা ১১টার দিকে টেকনাফ সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে আসেন।

বিজিবি সূত্র জানায়, তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে। বিভিন্ন সময়ে নাফ নদী, সাগরে মাছ শিকার ও সাগরপথে যাত্রাকালে ওই দেশের আইশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের আটক করে।

ফেরত বাংলাদেশিদের মধ্য টেকনাফের সাত, উখিয়ার তিন, মহেষখালীর ১২, রাঙ্গামাটির তিন ও বান্দারবানের চার জন আছেন।

বিজিবি-২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে জানান, বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করা ২৯ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। এসব ব্যক্তিরা সাগরে মাছ শিকারের সময় মিয়ানমারের হাতে আটক হয়েছিল। তাদের সাজাভোগ শেষে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর দুই দেশের বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়।

তিনি বলেন, ‘ওই দেশের কারাগারে যেসব বাংলাদেশি জেলে আটক রয়েছে, তাদেরও একই প্রক্রিয়ায় ফেরত আনার চেষ্টা চলছে। ২৯ জনকে টেকনাফ মডেল থানায় পুলিশের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

‘এখান থেকে সাগরপথে কেউ যাতে অবৈধভাবে যাত্রা করতে না পারে সে বিষয়ে আমরা খুবই সতর্ক অবস্থানে রয়েছি। তাদের বলেছি, যদি জলসীমানা থেকে কোনো বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়, তাৎক্ষনিকভাবে যেন আমাদের অবিহত করে। তা ছাড়া এ বিষয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত চুক্তিও রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ওই দেশের কারাগারে আরও বাংলাদেশি রয়েছে। তাদেরও একই প্রক্রিয়ায় ফেরত আনার চেষ্টা চলছে। মিয়ানমার থেকে যে ইয়াবা ঢুকছে, সে বিষয়ে তাদের পক্ষে থেকে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে বলে আমাদের আশ্বাস করেছে মিয়ানমার।’

সবচেয়ে বেশি সাজা ভোগ করে ফেরত আসা মো. তৈয়ব বলেন, ‘আমাদের চার জন জেলেকে ২০১৭ সালের নভেম্বরে নাফ নদী থেকে মাছ শিকারের সময় ধরে নিয়ে যায় মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশ। আমাদের অমানবিক নির্যাতন করে তারা। তখন আমরা বেহুশ হয়ে গেল হাত পা বেঁধে মিয়ানমার নিয়ে যায়।’
ফেরত আসা আব্দুল আজিজ বলেন, ‘ওই দেশে কারাগারে অনেক কষ্ট। পুলিশের নির্যাতনে ভারসাম্য হারিয়ে ফেলে পাগল হয়ে গেছে অনেকে।’
স্বদেশে ফেরত আসতে পেরে সরকারকে ধন্যবাদ জানান তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

২২ দিন ইলিশ আহরণ বন্ধ, নজরদারিতে বাজার-আড়ত

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ধরা ৫০৮, উদ্ধার নানা আলামত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

কাশ্মীরে ১০০ দিনের বেশি ইন্টারনেট বন্ধ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে টানা ১০০ দিনেরও বেশি সময় ধরে...

মীরসরাই সীমান্তে চোরাচালানের ৬ ভারতীয় গরু জব্দ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি ভারতীয়...

ট্রাইব্যুনালে ঐতিহাসিক রায়, আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের...

সর্বশেষ