back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ তারকার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগে সাংবাদিক আনিস আলমগীরের নামও রয়েছে।

রোববার (২৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ) নামে একটি সংগঠনের পক্ষ থেকে অভিযোগটি জমা দেওয়া হয়। সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় অভিযুক্তরা বিভিন্ন প্রচার-প্রচারণা, জনসমক্ষে দেওয়া বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক অঙ্গনে প্রভাব খাটিয়ে আন্দোলন দমন ও সহিংসতাকে উৎসাহিত করেছেন। এসব কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধ সংঘটনে প্ররোচনা ও সহযোগিতার পর্যায়ে পড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে যাদের নাম রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেতা রিয়াজ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি, সাংবাদিক আনিস আলমগীরসহ সাংস্কৃতিক অঙ্গনের মোট ২৮ জন ব্যক্তি।

এসডিএফের পক্ষ থেকে ট্রাইব্যুনালের কাছে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

অভিযোগটি গ্রহণের পর ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬০

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায়...

মুক্তিযুদ্ধের ফুটবল ইতিহাস এবার বড় পর্দায়

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক ভূমিকা নিয়ে...

খাদ্য ব্যবসায় লাইসেন্স না থাকলে ৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা, ২০২৬’...

সাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার...

পরিবারের ৫ সদস্য মিলে তরুণীকে হত্যা

ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে ভিন্ন জাতের এক যুবকের সঙ্গে...

সর্বশেষ