back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের ফুটবল ইতিহাস এবার বড় পর্দায়

নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক ভূমিকা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ঠিকানা বাংলাদেশ’ অবশেষে মুক্তির পথে। সরকারি অনুদানে নির্মিত এই স্পোর্টস-ড্রামা ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। দীর্ঘ প্রায় তিন বছর পর সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের মাধ্যমে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেন নির্মাতা অনম বিশ্বাস।

তিনি জানান, নানা প্রতিকূলতা পেরিয়ে সিনেমাটির কাজ শেষ পর্যায়ে।

একইসঙ্গে তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের ২৫ জুলাই স্বাধীন বাংলা ফুটবল দলের একটি ঐতিহাসিক ম্যাচের স্মরণে এই দিনেই দর্শকদের সামনে সিনেমাটির প্রচারণা শুরু করা হয়েছে।

অনম বিশ্বাস লিখেছেন, স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প শুরু হয়েছিল এমন এক রক্তগরম ম্যাচের মধ্য দিয়ে, যেখানে প্রথমবারের মতো দেশের বাইরে উড়েছিল লাল-সবুজের পতাকা। সেই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘ঠিকানা বাংলাদেশ’।

সিনেমাটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রেজওয়ান পারভেজ, ইরফান সাজ্জাদসহ আরও অনেকে।

চলচ্চিত্রটি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা রেজওয়ান পারভেজ জানান, এটি স্বাধীন বাংলা ফুটবল দলকে ঘিরে নির্মিত একটি গুরুত্বপূর্ণ গল্প। তবে নিজের চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে চান না তিনি। পরিচালক অনম বিশ্বাসের সঙ্গে আগেও বিজ্ঞাপন, নাটক ও সিরিজে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, অনম বিশ্বাস শিল্পীদের কাজের স্বাধীনতা দেন এবং চরিত্র গভীরভাবে বুঝিয়ে দিতে পারেন।

রেজওয়ান বলেন, দক্ষ পরিচালকের সঙ্গে কাজ করলে অভিনয়কে আলাদা করে চ্যালেঞ্জিং মনে হয় না। কারণ তারা শিল্পীর আবেগ ও মনস্তত্ত্ব বুঝে কাজ করেন, ফলে পুরো প্রক্রিয়াটি সহজ হয়ে ওঠে।

নিজের অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, সিনেমাটির শুটিং হয়েছিল ২০২২ সালে। এখন যদি শুটিং হতো, তাহলে চরিত্রটি নিয়ে হয়তো ভিন্নভাবে ভাবতেন।

গত তিন বছরে অভিনয়-ভাবনায় পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, “শুটিং এখন হলে অভিনয়ের ভাবনাটা অন্যরকম হতে পারত।” তবে সিনেমায় নিজের কাজ ও চরিত্র দর্শকদের ভালো লাগবে বলেই তিনি আশা প্রকাশ করেন।

প্রকাশিত ফার্স্ট লুক পোস্টারে ফুটবল হাতে এক বীর ফুটবলারের অবয়ব তুলে ধরা হয়েছে। পেছনে যুদ্ধবিধ্বস্ত ১৯৭১ সালের বাংলাদেশের প্রেক্ষাপট, উড়তে থাকা স্বাধীন বাংলাদেশের পতাকা, যুদ্ধবিমান এবং ধোঁয়ায় আচ্ছন্ন জনপদের দৃশ্য সিনেমাটির মুক্তিযুদ্ধ, দেশপ্রেম ও স্বাধীন বাংলা ফুটবল দলের আত্মত্যাগের ইতিহাসকে শক্তিশালীভাবে ফুটিয়ে তুলেছে।

‘ঠিকানা বাংলাদেশ’ মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি কম আলোচিত অধ্যায় স্বাধীন বাংলা ফুটবল দলের সংগ্রাম, দেশপ্রেম ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচয় তুলে ধরার প্রয়াসকে বড় পর্দায় তুলে ধরবে বলে আশা করছেন নির্মাতা ও কলাকুশলীরা।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

খাদ্য ব্যবসায় লাইসেন্স না থাকলে ৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা, ২০২৬’...

সাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার...

পরিবারের ৫ সদস্য মিলে তরুণীকে হত্যা

ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে ভিন্ন জাতের এক যুবকের সঙ্গে...

এক যুবককে বিয়ে করলেন তিন বোন!

ভারতের উত্তরপ্রদেশের আমরোহা জেলার একটি বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আজ প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস শুরু করছেন...

সর্বশেষ