back to top

সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল লাখ টাকার রোলেক্স

নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২৬ ৯:২২ অপরাহ্ণ

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাটে আদালতের নির্দেশে তালিকা (ইনভেনটরি) তৈরির সময় একটি বিলাসবহুল রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কার্ডের তথ্য অনুযায়ী, ঘড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা।

রোববার (১৯ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুদকের কর্মকর্তারা গুলশানের দুটি ফ্ল্যাটে প্রবেশ করে মালামাল ও নথিপত্রের তালিকা তৈরির কাজ শুরু করেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, ফ্ল্যাট দুটি দুদকের নিযুক্ত রিসিভারের নিয়ন্ত্রণে নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হচ্ছে।

উদ্ধার হওয়া ওয়ারেন্টি কার্ডে উল্লেখ রয়েছে, ঘড়িটি ১৮ ক্যারেট হোয়াইট গোল্ডের Rolex Cellini Date (মডেল-৫০৫১৯)। এটি ২০১৯ সালের ২৪ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনের বিখ্যাত ডিপার্টমেন্টাল স্টোর Harrods থেকে কেনা হয়েছিল। কার্ডে মালিক হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর নাম, মডেল নম্বর এবং সিরিয়াল নম্বরও উল্লেখ রয়েছে।

আন্তর্জাতিক ঘড়ির বাজারসংক্রান্ত তথ্য অনুযায়ী, একই মডেলের ব্যবহৃত ঘড়ির বর্তমান দাম ১৩ থেকে ১৭ হাজার মার্কিন ডলারের মধ্যে। নতুন বা অব্যবহৃত ঘড়ির মূল্য প্রায় ১৬ হাজার ৫০০ ডলার, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ থেকে ২১ লাখ টাকার সমান। এ কারণেই উদ্ধার হওয়া ঘড়িটির আনুমানিক মূল্য ২১ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। পরে তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। আদালতের নির্দেশে যুক্তরাজ্যে তার নামে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোক এবং সংযুক্ত আরব আমিরাতসহ আট দেশে থাকা ৩৩০টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে তার নামে থাকা দুটি কোম্পানিতে বিনিয়োগও অবরুদ্ধ করা হয়েছে। দুদকের তথ্যমতে, এসব সম্পদ ও বিনিয়োগের মোট মূল্য প্রায় ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্বকাপ নিয়ে দেশে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শিরোপা জয়ের পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন জাতীয়...

সাবেক ভূমিমন্ত্রীর ‘দুই ফ্ল্যাটে’ বিলাসবহুল পণ্যের ছড়াছড়ি

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের...

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,০৬৯

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায়...

জ্বালানি আমদানির বাড়তি ব্যয়ে চাপে রিজার্ভ

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর জ্বালানি আমদানিতে প্রায় ২...

পারেদেসের আচরণে তোলপাড় ফুটবল বিশ্ব

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা...

সর্বশেষ