back to top

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০৫১

নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১ জন শিশুর শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হলেও পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, নতুন আক্রান্তদের মধ্যে কিছু শিশুর ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে, আর বাকিদের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত লাখের বেশি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং হাজার হাজার শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে শতাধিক শিশুর শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে এবং উপসর্গ ও নিশ্চিত সংক্রমণ মিলিয়ে মৃত্যুর সংখ্যাও ধারাবাহিকভাবে বাড়ছে।

এ পরিস্থিতিতে অভিভাবকদের শিশুদের হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে র‍্যাশ, কাশি, নাক দিয়ে পানি পড়া বা চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্বকাপ নিয়ে দেশে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শিরোপা জয়ের পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন জাতীয়...

সাবেক ভূমিমন্ত্রীর ‘দুই ফ্ল্যাটে’ বিলাসবহুল পণ্যের ছড়াছড়ি

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের...

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,০৬৯

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায়...

জ্বালানি আমদানির বাড়তি ব্যয়ে চাপে রিজার্ভ

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর জ্বালানি আমদানিতে প্রায় ২...

পারেদেসের আচরণে তোলপাড় ফুটবল বিশ্ব

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা...

সর্বশেষ