back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে ডেঙ্গুতে মৃত্যু ও কিডনী নষ্ট রোগীর পাশে দাঁড়ালেন আ.লীগ মনোনয়ন প্রত্যাশী

kbctgbd
২৩ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫০ অপরাহ্ণ

সিংগাইর (মানিকগঞ্জ)

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছাত্রলীগ কর্মীর অকাল মুত্যু  ও  এক আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দার দুইটি কিডনী নষ্ট রোগীর চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়ে পরিবারের পাশে দাঁড়ালেন মানিকগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুঁইয়ার মাধ্যমে ফোর্ডনগর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা দুইটি কিডনী নষ্ট হওয়া আব্দুল মান্নানের চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকার অনুদান দেন দেওয়ান জাহিদ আহমেদ টুলু। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা মান্নান সদ্য আশ্রয়ণ প্রকল্পে মিলেছে তার মাথা গোঁজার ঠাই। এর মধ্যে শরীরের কিডনী দুইটি নষ্ট হওয়ায় আর্থিক সংকটের মুহুর্তে এ  অনুদান কিছুটা হলেও কষ্ট লাঘব হবে বলে অসুস্থ আব্দুল মান্নানের স্ত্রী গ্রাম্য পুলিশ লিপি আক্তার জানান।

অপর দিকে, গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে নির্বাচনী এলাকা চারিগ্রাম হাইস্কুলের মাঠে রাজনৈতিক জনসভা সভা শেষে দেওয়ান জাহিদ আহমেদ টুলু বায়রা ইউনিয়নের চারাভাঙ্গা গ্রামের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুত্যু ছাত্রলীগ কর্মী মৃদুল হাসানের বাড়িতে যান। সেখানে শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ শেষে আর্থিক অনুদান হিসেবে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। এ সময়  আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা টুলুর সাথে ছিলেন।

সিংগাইর উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জাহিদ আহমেদ টুলু নিজের অর্থায়নে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অসংখ্য আশ্রয়হীন পরিবারদের জমিসহ ঘর নির্মাণ, বেকারদের অটোরিকসা, গবীর শিক্ষার্থীদের লেখাপড়া খরচসহ অসংখ্য মসজিদ-মাদরাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা করছেন। আমার বিশ্বাস বিতর্কিত ব্যক্তিকে বাদ দিয়ে এ আসনে টুলু ভাইকে আওয়ামীলীগের মনোনয়ন দিবেন।

এ ব্যাপারে মনোনয়ন প্রত্যাশী দানবীর খ্যাত শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, গত ২০ বছর ধরে পর্দার আড়াল থেকে মানুষের জন্য কাজ করেছি। ভবিষ্যতেও  করবো। নেত্রী আমাকে কাজের মূল্যায়ন করে দলের মনোনয়ন দিবেন ইনশাল্লাহ ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

নির্মাতা রায়হান খানের কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়িয়েছেন...

গরমে অতিষ্ঠ মানুষ, তার ওপর দেশজুড়ে লোডশেডিং

গরম যত বাড়ছে, ততই বাড়ছে বিদ্যুতের সংকট। দিনে-রাতে রাজধানীসহ...

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ডোপ টেস্টে বেনজোডায়াজেপিনস ও অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন পজিটিভ আসায় পুলিশ সুপার...

মুসলিম ব্যক্তিগত আইনে বড় পরিবর্তনের পথে ভারত

ভারতের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শাসিত ২১টি রাজ্যে ২০২৯ সালের...

শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর...

সর্বশেষ