back to top

শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দোকান ও শপিংমল খোলা রাখার নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে দেশের সব দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল খোলা রাখার সময়সীমা বাড়িয়ে রাত ৯টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা দুইটার দিকে বাংলাদেশ দোকান মালিক সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

জানা গেছে, আজ দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এ সময় মন্ত্রী আজ থেকেই দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তের বিষয়টি ব্যবসায়ী নেতাদের অবহিত করেন।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে পড়ে। এর ফলে জ্বালানি সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে জ্বালানির তীব্র সংকট ও মূল্যবৃদ্ধি ঘটে। এর নেতিবাচক প্রভাব বাংলাদেশেও পড়ে।

এই বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি-বেসরকারি অফিসের সময়সীমা কমানোর পাশাপাশি দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে ব্যবসায়ীদের অনুরোধে সেই সময়সীমা কয়েক দফায় পরিবর্তন করা হয়। এমনকি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকান খোলার সুযোগ দেওয়া হলেও ঈদের পর তা পুনরায় সন্ধ্যা ৭টায় নিয়ে আসা হয়েছিল।

ব্যবসায়ীদের দাবির মুখে বর্তমান পরিস্থিতিতে সরকারের এই নতুন সিদ্ধান্ত দোকানমালিক ও কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কক্সবাজার সফরে তারেক রহমান, উৎসবমুখর পরিবেশ

দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...

‘আওয়ামী লীগের হামলা থেকে কেউ রক্ষা পাচ্ছে না’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন,...

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের ডিজে ম্যাজিক!

অবশেষে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপে যুক্ত হলো...

ফেসবুক বিভ্রাটে বিশ্বজুড়ে ভোগান্তি

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম মেটার মালিকানাধীন ফেসবুক শুক্রবার সন্ধ্যায়...

উন্নয়ন বাজেটে এগিয়ে চট্টগ্রাম

চট্টগ্রামবাসীর জন্য এবারের বাজেটে রয়েছে বাড়তি প্রত্যাশা। কারণ এবার...

সর্বশেষ