back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ সার্বজনীন পেনশন -মোহাঃ খালিদ হোসেন জেলা প্রশাসক

kbctgbd
১৫ সেপ্টেম্বর ২০২৩ ৫:৫৬ পূর্বাহ্ণ

বর্তমান সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ সার্বজনীন পেনশন -মোহাঃ খালিদ হোসেন  জেলা প্রশাসক

এস.এম.  সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন বলেছেন,সরকার সকল নাগরিকের জন্য সার্বজনীন পেনশন স্কিম চালু করেছে। যা এই সরকারের একটি  যুগান্তকারী উদ্যোগ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শরণখোলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় সুধীজনদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক আরো বলেন, সুন্দরবন সংলগ্ন শরণখোলা পর্যটনের জন্য একটি অপার সম্ভাবনাময় উপজেলা। এই পর্যটন খাতকে বিকশিত করতে বাস্তবমুখী উদ্যোগ নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং জাইকা কর্মকর্তা রিয়াজুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নূরুল আলম ফকির, থানার বারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামন মিলন, বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক খাঁন, বীর মুক্তিযোদ্ধা হেমায়েতউদ্দিন বাদশা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, অধ্যক্ষ আঃ জলিল আনোয়ারী, প্রধান শিক্ষক নান্না মিয়া, ধানসাগরের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান স্বপন, আওয়ামী লীগ নেতা তপু বিশ্বাস ও রায়েন্দা বাজার কমিটির সেক্রেটারী মনিরুজ্জামান তালুকদার বাবুল। এর আগে জেলা প্রশাসক শরণখোলা থানা, ধানসাগর ইউনয়ন পরিষদ, উপজেলা ভ‚মি অফিস, রায়েন্দা ইউনিয়ন ভূমি অফিস, যাদব মাস্টার বাড়ি কমিউনিটি ক্লিনিক ও নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। ##  ছবি সংযুক্ত আছে।
(এস.এম. সাইফুল ইসলাম কবির)
বাগেরহাট সংবাদদাতা
তারিখ-১৫.০৯.২০২৩।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘ফার্মের মুরগি’ স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি...

আজ কেমন থাকবে আবহাওয়া?

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি...

রহস্যে মোড়া ফুটবলারের মৃত্যু, ৩ দিনেও মেলেনি কারণ

২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষে দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই...

৪ বছর পর ফের সৌদিতে হুতিদের হামলা

চার বছর ধরে কার্যত বহাল থাকা যুদ্ধবিরতি ভেঙে সৌদি...

জয়কে ‘অরিজিনাল চাবুক’ দিয়ে মারার হুমকি ওমর সানির!

উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়কে উদ্দেশ করে...

সর্বশেষ