back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে-আইজিপি

kbctgbd
১০ সেপ্টেম্বর ২০২৩ ৩:১০ পূর্বাহ্ণ

অভি পাল(প্রতিনিধি)

প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে পুলিশ সফলভাবে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করেছে। দেশে এখন স্থিতিশীল আইনশৃঙ্খলা বিরাজ করছে।ফলে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ রয়েছে। দেশ অর্থনৈতিক ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ কোটি টাকার আর্থিক আনুকূল্যে ২০০০ সালে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্জিত অর্থ জনগণের জানমাল রক্ষার নিমিত্ত পেশাগত দায়িত্ব পালনকালে গুরুতর আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের সদস্যদের কল্যাণে ব্যয় করা হয়।

গত শনিবার দুপুরে বগুড়ায় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান উত্তরবঙ্গের অত্যাধুনিক শপিং কমপ্লেক্স ‘পুলিশ প্লাজা বগুড়া’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন আইজিপি।

বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহাম্মদ তারিক বিপিএম, রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম (বার) , পিপিএম (বার), রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি (অর্থ) এস এম মোস্তাক আহমেদ খান বিপিএম , পিপিএম (বার), রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আনিসুর রহমান বিপিএম (বার) , পিপিএম (বার), রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার , অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের জেলাসমূহের পুলিশ সুপারগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্ন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে নির্বাচনী দায়িত্ব পালন করে আসছে। নির্বাচনকালে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ পুলিশের লজিস্টিকস, ইকুইপমেন্টস বেড়েছে। ফলে পুলিশের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, এখন কোন অপরাধ সংঘটিত হলে দ্রুততম সময়ে অপরাধের রহস্য উদঘাটিত হচ্ছে।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ১২ হাজার পুলিশ সদস্যকে ৭১ কোটি ৪৩ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

পরে আইজিপি বগুড়া জেলা পুলিশ লাইনসে ড্রিল শেড, নারী ব্যারাক ও কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন। তিনি পুলিশ লাইনস চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।

সবশেষে আইজিপি রাজশাহী রেঞ্জ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও বগুড়া জেলা পুলিশের আয়োজনে বগুড়া পুলিশ লাইনসের নবউদ্বোধনকৃত ড্রিল শেডে রাজশাহী বিভাগের সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সাথে বিশেষ কল্যাণ সভায় মতবিনিময় করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

আজ কেমন থাকবে আবহাওয়া?

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি...

রহস্যে মোড়া ফুটবলারের মৃত্যু, ৩ দিনেও মেলেনি কারণ

২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষে দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই...

৪ বছর পর ফের সৌদিতে হুতিদের হামলা

চার বছর ধরে কার্যত বহাল থাকা যুদ্ধবিরতি ভেঙে সৌদি...

জয়কে ‘অরিজিনাল চাবুক’ দিয়ে মারার হুমকি ওমর সানির!

উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়কে উদ্দেশ করে...

আরও ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন

জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত আরও ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি...

সর্বশেষ