back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে পর্দা উঠবে মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্টের  

kbctgbd
১ ফেব্রুয়ারি ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামী ৬ ফেব্রুয়ারি চরফকিরা একাদশ বনাম একতা সংঘ উত্তর মুছাপুর ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের। এতে পৃষ্ঠপোষকতা করছেন, সাবেক ছাত্রদল নেতা আমেরিকা প্রবাসী দেলোয়ার হোসেন সোহেল ও আবু নাছের রিয়াদ।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে এ উপলক্ষে আনন্দঘন পরিবেশে উপজেলার মুছারপুর ইউনিয়নের বাংলাবাজারে একটি রেস্তোরাঁয় ম্যাচ নির্ধারণী লটারি অনুষ্ঠিত হয়।এতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর টিম ম্যানেজার, কোচ , টিম মালিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মিলনমেলা বসে।

টুর্নামেন্টে ফেনী-নোয়াখালী অঞ্চলের ১৬টি দল খেলবে দু্ই গ্রুপে ভাগ হয়ে। খেলা হবে নকআউটভিত্তিক। প্রতিটি গ্রুপের সেরা দল উঠে আসবে কোয়ার্টার ফাইনাল পর্বে।

ক্রীড়া সংগঠক জাহাঙ্গীর আলম মেম্বারের সভাপতিত্বে শাহ জালাল ইমনের সঞ্চালনায় টুর্নামেন্ট আয়োজক কমিটির উপদেষ্টা ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনসুরুল হক বাবর, টুর্নামেন্টটির সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।

এমন টুর্নামেন্ট তরুণদের অনুপ্রাণিত করে জানিয়ে তিনি বলেন, আশা করি তরুণদের সম্পৃক্ততা আরও বাড়বে এই আয়োজনে। তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই কাজটা করছি। এতে মাদক ও সন্ত্রাসমুক্ত হবে সমাজ। প্রত্যেকে মিলে সুশৃঙ্খলভাবে সবাই সবার প্রতি শ্রদ্ধা রেখে টুর্নামেন্ট শেষ করার আহ্বান জানান তিনি।

এ সময় ম্যাচ নির্ধারণী ড্রয়ের কুপন তোলেন, ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহেদুর রহমান রাজন, খেলা আয়োজক কমিটির সদস্য আনোয়ার হোসেন রুমন প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্বকাপের শেষ চার, মাঠে নামার আগে তারকাদের বার্তা

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে। কোয়ার্টার ফাইনাল...

১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড

দেশের নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে একটি সমন্বিত সামাজিক সুরক্ষা...

নেইমারের ফেরা নিয়ে নতুন গুঞ্জন

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও...

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা

বন্যাকবলিত এলাকায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের প্রতিবাদে...

সর্বশেষ