back to top

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটক যাতায়াত বন্ধ হবার খবরে সেন্টমার্টিনে পর্যটকদের ঢল

kbctgbd
২৫ জানুয়ারি ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
মিজানুর রহমান রুবেল,সেন্টমার্টিন দ্বীপ প্রতিনিধিঃ

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিন যাওয়া যাবে, এরপর বন্ধ থাকবে পর্যটকদের যাওয়া আসা, এমন সংবাদের ভিত্তিতে পর্যটকদের ঢল নেমেছে সেন্টমার্টিনে।

গত বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার দ্বীপটিতে ঢল নেমেছে পর্যটকদের, দেশের বিভিন্ন জায়গা থেকে জাহাজে করে আসছে পর্যটক। ছোট্ট এই দ্বীপটিতে মানুষ আর মানুষ। সেন্টমার্টিন বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবালদ্বীপ। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। এই দ্বীপটিতে জনসংখ্যা রয়েছে ১০ হাজারের মতো।

সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। কক্সবাজার জেলা শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে সাগর বক্ষের একটি ক্ষুদ্র দ্বীপ সেন্টমার্টিন। এ দ্বীপ ৭.৩ কিলোমিটার দীর্ঘ এবং আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার। এ দ্বীপকে ‘নারিকেল জিঞ্জিরা’ও বলা হয়। মূল দ্বীপ ছাড়াও আরও একটি ক্ষুদ্র দ্বীপ রয়েছে এখানে, যেটি ছেঁড়াদ্বীপ’ নামে পরিচিত। তবে এই দ্বীপটিতে মানুষের যাতায়াত নিষিদ্ধ রয়েছে, কিন্তু খুব কাছ থেকে এই দ্বীপটির সৌন্দর্য উপভোগ করতে পারেন পর্যটকরা।

সেন্টমার্টিনে পর্যটন মৌসুমে প্রতিদিন ৫টি লঞ্চ বাংলাদেশের মূল ভূখন্ড হতে আসা যাওয়া করে। সেন্ট মার্টিন দ্বীপে বর্তমানে বেশ কয়েকটি ভালো আবাসিক হোটেল রয়েছে। একটি সরকারি ডাকবাংলো আছে। সেন্ট মার্টিন দ্বীপের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল। সেখানে রয়েছে নৌ- বাহিনীর সদস্য, বিজিবি, পুলিশ।

এখানে খাওয়া-দাওয়ার জন্য বিভিন্ন রকমের তাজা মাছ পাওয়া যায়, রয়েছে বিভিন্ন দোকান, থাকার জন্য কম দামে কুঁড়েঘর, রয়েছে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা, ভাড়ায় চালিত বাইক, ঘুরাঘুরি করার জন্য অটোরিকশা, সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ।

অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত এ দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসাবে জায়গা করে নিয়েছে। নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালী, সারি সারি নারিকেল গাছ এ দ্বীপকে করেছে অনন্য।

প্রচুর নারিকেল গাছ থাকায় স্থানীয়ভাবে এটিকে নারিকেল জিঞ্জিরাও বলা হয়।কবে প্রথম এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল তা জানা যায়নি, তবে স্থানীয়দের কাছ থেকে যতটুকু জানা যায়, প্রথম অধিবাসী হিসাবে বসতি স্থাপন করেছিল ১৩টি পরিবার। এখানে ভোটারও রয়েছে বলে জানায় তারা, অত্যন্ত সহজ-সরল এই দ্বীপের মানুষগুলো। তাদের আচার-আচরণ মুগ্ধ করে পর্যটকদের।

সেন্টমার্টিনে যেদিকে চোখ যায় শুধু নীল আর নীল। আকাশ আর সমুদ্রের নীল সেখানে মিলেমিশে একাকার। এখানে অগভীর দীর্ঘ সমুদ্রতট, সামুদ্রিক প্রবাল, সাগরের ঢেউয়ের ছন্দ সবাইকে মুগ্ধ করে। নান্দনিক নারিকেল গাছের সারি যেন চিরল পাতায় দোলা দিয়ে যায়। সাগরতীরে বাঁধা মাছ ধরার নৌকা-ট্রলার, সৈকতজুড়ে কাঁকড়া, ঝিনুক, গাঙচিল- এসবই সেন্টমার্টিন দ্বীপের বৈশিষ্ট্য। যা ছোট্ট এ দ্বীপকে করেছে অনিন্দ্যসুন্দর। স্বচ্ছ পানিতে জেলি ফিশ, হরেক রকমের সামুদ্রিক মাছ, কচ্ছপ এবং প্রবাল এ দ্বীপের অন্যতম আকর্ষণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্বকাপের শেষ চার, মাঠে নামার আগে তারকাদের বার্তা

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে। কোয়ার্টার ফাইনাল...

১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড

দেশের নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে একটি সমন্বিত সামাজিক সুরক্ষা...

নেইমারের ফেরা নিয়ে নতুন গুঞ্জন

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও...

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা

বন্যাকবলিত এলাকায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের প্রতিবাদে...

সর্বশেষ